সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূকে ধর্ষণের পর হত্যা করা হয়

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গলায় বেল্ট পেঁচানো অবস্থায় উদ্ধার হওয়া মেঘশিমুল গ্রামের গৃহবধূকে (৪৫) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-বিজয়নগরের গলিমোড়া গ্রামের দুলাল মিয়ার ছেলে আরশাদুল ইসলাম প্রকাশ সুরুজ মিয়া (১৭) ও নিদারাবাদ গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে মো. সালাউদ্দিন প্রকাশ সালু।

পুলিশের দেওয়া তথ্য মতে, রবিবার সিলেটের জৈন্তাপুর থানার আসামপাড়া গুচ্ছ গ্রামের ফজার আলীর বাড়ি থেকে সুরুজ মিয়া ও তার দেওয়া তথ্যমতে নিজ বাড়ি থেকে সালুকে গ্রেফতার করা হয়।

সোমবার তারা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।

বিজয়নগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে উপজেলার হরষপুর ইউনিয়নের শিশা জালালাপুর গ্রামের পুকুর পাড় থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। ওই গৃহবধূর গলায় বেল্ট পেঁচানো ছিল। তথ্য-প্রযুক্তির ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দুজনকে গ্রেফতার করে।

প্রথমে তারা পুলিশের কাছে পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

বিজয়নগর থানার ওসি মো. আতিকুর রহমান জানান, গ্রেফতারদের মধ্যে একজনের সঙ্গে ওই নারীর আগে থেকেই পরিচয় ছিল। সেই সুবাদে ওই নারীকে ডেকে নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার জন্য হত্যা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন

দেশের মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদেরবিস্তারিত পড়ুন

প্রতিশোধ-সংঘাতের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি

সংঘাত ও প্রতিশোধের রাজনীতি ছেড়ে দেশকে সহনশীলতার রাজনীতির দিকে নিয়ে যাওয়ার আহ্বানবিস্তারিত পড়ুন

উপজেলা নির্বাচনে নিষিদ্ধ পোস্টার-মিছিল

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নতুন উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা-২০২৬বিস্তারিত পড়ুন

  • ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • কমিশনের প্রস্তাব কাটছাঁট করে নতুন পে স্কেল অনুমোদন, যেসব জায়গায় পরিবর্তন হলো
  • কার পেনশন কত বাড়বে
  • ‘আমি তোমাদেরই লোক’ : ঠাকুরগাঁওয়ে গণসংবর্ধনায় রাষ্ট্রপতি
  • সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা
  • ‘এমপিওভুক্ত শিক্ষকদের ভোটের বাইরে রাখার চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন’
  • ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে
  • ১৪ লাখ কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ
  • চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • শিক্ষার আধুনিকায়ন ও এআই ব্যবহারে গুগলের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী
  • শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে ১ লাখ করে টাকা দেবে সরকার : শিক্ষামন্ত্রী
  • দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর