শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ঈদ জামাতে করোনা থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত

ত্যাগের মহিমায় সারাদেশে করোনা মহামারির মধ্যে আজ বুধবার পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন হচ্ছে। সারাদেশের ন্যায় কলারোয়াতে ঈদুল আজহার নামাজের জামাত শেষে করোনা মহামারি থেকে মুক্তি ও বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মোনাজাতে করোনা মহামারি থেকে মুক্ত করে বাংলাদেশসহ পুরো বিশ্বে স্বাভাবিক পরিস্থিতি সৃষ্টির জন্য আল্লাহর কাছে সাহায্য চান ধর্মপ্রাণ মুসলমানরা।

ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে কলারোয়ার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানসহ উপজেলার বিভিন্ন ঈদগাহে বুধবার সকাল ৭টা থেকে একাধিক সময়ে অনুষ্ঠিত ঈদ জামাতে মুসুল্লীরা নামাজ আদায় করেন।

উল্লেখ্য, তালা-কলারোয়া সংসদ সদস্য এ্যাড: মুস্তফা লুৎফুল্লাহ, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আ’লীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী, পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানার অফিসার ইনচার্জ মীর খায়রুল কবির, শিক্ষাবীদ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, জেলা পরিষদের সদস্য শেখ আমজাদ হোসেন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আলিমুর রহমান, সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান, প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, ইউপি চেয়ারম্যানবৃন্দ সহ সকল মুসুল্লীরা স্ব-স্ব এলাকার ঈদগাহ ও মসজিদে নামাজ আদায় করেছেন বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্বের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ঢাকা মহানগর ছাত্রদল নেতা আবিরের

নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান এবং সাধারণ সম্পাদক অর্ঘ্য বিনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম

সাতক্ষীরা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়কবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ
  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক
  • কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের
  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান