মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ’জাতীয় গণহত্যা দিবসে’ শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

কলারোয়ায় ’জাতীয় গণহত্যা দিবসে’ শহীদদের প্রতি মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যার পর উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠের কনারে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ‘স্বাধীনতা’র পাদদেশে শহীদদের প্রতি এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) আক্তার হোসেন ও পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল।

সেসময় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, পাবলিক ইন্সটিটিউটের সভাপতি সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজা, উপজেলা পরিসংখ্যন অফিসার তাহের মাহমুদ সোহাগ, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার অমল কুমার সরকার, আইসিটি’র সহকারি প্রোগ্রামার মোতাহার হোসেন, সনাতন ধর্মীয় নেতা মনোরঞ্জন সাহা, শিক্ষক ও সাংবাদিক দীপক শেঠ, সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদ, সাংবাদিক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, অবসরপ্রাপ্ত অধ্যাপক শেখ জাভিদ হাসান, অধ্যাপক আবুল খায়ের, অধ্যাপক তপন কুমার মন্ডল, অধ্যাপক রমাকান্ত সরকার, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, সাংবাদিক আরিফুল হক চৌধুরী, হাবিবুর রহমান রনি, সেলিম খান, ক্রীড়া ব্যক্তিত্ব নিঁয়াজ আহম্মেদ খাঁনসহ অসংখ্য মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ উপস্থিত ছিলেন।

শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন শেষে অতিথিবৃন্দ ২৫ মার্চের ভয়ালতম রাতের স্মৃতিপটে দীপ্তকন্ঠে দেশের স্বাধীনতাকে অক্ষুন্ন রাখতে নতুন প্রজন্মের কাছে সেই রাতের বিভৎসময় হত্যাযজ্ঞের কথা তুলে ধরার আহবান জানান।

এদিকে, এদিন বিকেলে হাইস্কুল মাঠে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের প্যারেড ও কুচকাওয়াজের প্রস্তুতির মহড়া অনুষ্ঠিত হয়। থানা পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার ডিফেন্স সার্ভিসের সদস্যরা ও শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট বয়রা অংশ নেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর সামগ্রিক মহড়া পর্যবেক্ষণ করেন।

ছবিতে..

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল

সাতক্ষীরার কলারোয়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কলারোয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ

কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় প্রকাশিত ফলাফলে এক ছাত্রী গোল্ডেনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন

কলারোয়ায় হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর এর উদ্বোধন করা হয়েছে। এবিস্তারিত পড়ুন

  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন