শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিশ্ব সমাজকর্ম দিবস পালিত

“শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায় বিশ্ব সমাজকর্ম দিবস ২০২২ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০ টার সময় র‍্যালী শেষে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লালটু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী অসহায়, গরীব ও দুস্থ রোগীদের জন্য অর্থ সহায়তা দিয়ে যে নজির স্থাপন করেছেন সেটা নি:সন্দেহে প্রশংসার দাবী রাখে। গ্রামকে শহর হিসেবে গড়ে তোলার জন্য তিনি দিন রাত পরিশ্রম করে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। এই জন্য সকলকে যে যার জায়গা থেকে প্রধানমন্ত্রীকে সাধ্যমত সহযোগীতা করার জন্য সকলের নিকট আকুল আবেদন করেন। যেন অতি দ্রুত ক্ষুধা ও দারিদ্র মুক্ত দেশ বিনির্মাণে আমরা তার সহযাত্রী হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারি।

এ সময় প্রধান অতিথি উপজেলার ১৫ জন বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস ও স্ট্রোকে প্যারালাইজড জনিত রোগীদের মাঝে ৫০ হাজার টাকা করে মোট ৭ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরন করেন। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সমাজসেবা অফিসের কর্মকর্তারা ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরে-আলম নাহিদ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক

কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহষ্পতিবার রাতেবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation-TCCF) এর অর্থায়নে, ওয়াটারবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন

কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের নবীন বরণ ও সুপেয় পানিবিস্তারিত পড়ুন

  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন