মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কলারোয়ায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন (৬৭)’র দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (১০ মার্চ) সকাল ১০টার দিকে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ফুটবল মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদর্শন করেন।
সেসময় মরদেহে পুষ্পমাল্য অর্পণ করেন এসিল্যান্ড আক্তার হেসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী প্রয়াতের পরিচিত জনেরা।

মাদ্রাসা সুপার রেজাউল করিমের পরিচালনায় জানাজার পূর্বে বক্তব্য রাখেন ও জানাজায় অংশ নেন কলারোয়া পৌরসভা মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম আব্দুল ওহাব, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ আবু বক্কর ছিদ্দীক, সোনালী ব্যাংক কর্মকর্তা ছদর উদ্দীন, মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন, নিয়াজ খাঁন, মফিজুল ইসলাম প্রান্তসহ অসংখ্য মুসুল্লি।

জানাযা নামাজ শেষে মরহুমের তুলশিডাঙ্গাস্থ পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মঙ্গলবার (৯ মার্চ) বেলা ১টার দিকে সাতক্ষীরা ইসলামী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্ট্রোক জনিত কারণে মৃত্যুবরণ করেন (ইন্না..রাজিউন)।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কারবিস্তারিত পড়ুন

ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কলারোয়ায় পুরাতন ট্রাক ক্রয়ের পর প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর না করা এবং পাওনাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই অভ্যুত্থান দবিস উপলক্ষে যুব জামায়াতরে উদ্যোগে আয়োজতি ১৪ দলীয়বিস্তারিত পড়ুন

  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন