বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে চাকরির সুপারিশ, সাতক্ষীরায় ২ব্যক্তিকে আটক করলেন ডিসি

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সাক্ষর জাল করে সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে চাকরির সুপারিশকৃত পত্র নিয়ে এসে ধরা পড়েছেন দুই যুবক।

সাতক্ষীরা জেলা প্রশাসন সূত্রে চাঞ্চল্যকর এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের কার্যালয়ে আসেন প্রতারক ইমরান হোসেন। তিনি জেলার তালা উপজেলার মহান্দি গ্রামের আলমগীর হোসেনের ছেলে। কিন্তু বিষয়টি সন্দেহজনক হওয়ায় জেলা প্রশাসক তাৎক্ষনিক জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগাযোগ করে নিশ্চিত হয়ে উক্ত যুবককে আটক করেন। পরে ইমরান হোসেনের সঙ্গে থাকা তার মামা ইমদাদুল ইসলামকেও আটক করা হয়।

আটককৃত প্রতারক ইমরান হোসেন জানান, তিনি জেলা প্রশাসক কার্যালয়ের সার্টিফিকেট সহকারি পদে চাকরির আবেদন করেন। এরপর চাকুরির জন্য বিভিন্ন মহলে দেনদরবার করতে থাকেন। এক পর্যায়ে তালার আরেক ব্যক্তির সহযোগিতায় যশোর ও কালিগঞ্জের মোট ৪ জনের সঙ্গে ১৪ লাখ টাকা চুক্তি হয়। সেই মোতাবেক প্রতারক চক্রটি জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে একটি সুপারিশপত্র সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর লিখে প্রার্থী ইমরান হোসেনের মাধ্যমে পৌঁছে দিতে বলেন। ইমরান ওই পত্র নিয়ে দুপুরে জেলা প্রশাসকের কাছে দিতে এসে আটক হয়েছেন।

সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইন্দোজিৎ সাহা জানান, ‘অপরাধকৃত ব্যক্তি জাল কাগজ বাহক মাত্র। তাই মোবাইল কোর্টের এখতিয়ার বহির্ভূত হওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানার ওসিকে নির্দেশ দিয়ে ধৃতদের সোপর্দ করা হয়েছে।’

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা

সাতক্ষীরা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজার কালামের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ওয়্যারহাউজ পার্কিং ইয়ার্ডে পণ্যবাহী গাড়ি থেকে অবৈধ অর্থ আদায়,বিস্তারিত পড়ুন

  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মিছিল
  • চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো
  • নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ফিরে পেলেন আব্দুল মালেক গাজী
  • সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন করছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল
  • সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন
  • সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ