সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মহিলা আ’লীগের উদ্যোগে মাস্ক বিতরণ ও সচেতনতামূলক সভা

কলারোয়ায় মহিলা আওয়ামীলীগের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জুলাই) বিকাল ৫ টার দিকে কেরালকাতা ইউনিয়নের সিংগা বাজার মোড়ের আ’লীগ কার্যালয়ে জনসচেতনতামূলক ওই সভা অনুষ্ঠিত হয়।

সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি নির্দেশিত চলমান বিধি নিষেধ (লকডাউন) বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী প্রভাষক সুরাইয়া ইয়াসমিন রত্না। সভা শেষে সিংগা বাজারে জরুরী কাজে আগত পথচারী, ভ্যান চালক, ওষুধ ব্যবসায়ীসহ উপস্থিত মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন কেরালকাতা ইউনিয়ন আ’লীগ সভাপতি মাস্টার হাফিজুর রহমান, মহিলা আ’লীগ নেত্রী রহিমা বেগম কাজল, রেহেনা খাতুন, ইউপি সদস্য আ’লীগ নেতা ওসমান গণি, আ’লীগ নেতা ডা: ফজলুর রহমান ,আজগর ঢালী, গোলাম সরোয়ারসহ স্থানীয় মহিলা আ’লীগ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা মহিলা আওয়ামীলীগের উদ্যোগে মাক্স বিতরণ ও জনসচেতনাবৃদ্ধিতে এ সকল কার্যক্রম অব্যাহত থাকবে বলে দলীয় সূত্রে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত