শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় যাত্রীবাহী বাস ও পিকআপের সংঘর্ষে ২০ জন আহত

সাতক্ষীরার কলারোয়ায় যাত্রীবাহী বাস ও মাছবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৫-২০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে কলারোয়া আলীয়া মাদরাসা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাতক্ষীরা থেকে একটি যাত্রীবাহী বাস যশোরের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় যশোর থেকে মাছ নিয়ে একটি পিকআপ যাচ্ছিল সাতক্ষীরার কালিগঞ্জে। তারা কলারোয়া আলিয়া মাদরাসা মোড়ে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে কমপক্ষে ২০-২৫ জন আহত হয়েছেন।

আহত অবস্থায় কলারোয়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন, হাবিবুর রহমান(৪৯), আমজাদ হোসেন(৫৫), দিলিপ কুমার(৫০),হৃদয় হোসেন(৩০),মফিজুল ইসলাম (৬০),আবুবক্কর(৩৫),বকুল হোসেন(৩৫),শারমিন কাতুন(২৮), হাবিবুর রহমান(৫০),পারুল খাতুন(৫০), ইলিয়াস হোসেন(২১), তুতা পারভিন, খালিলুর রহমান , মোস্তফা হোসেন। অবস্থা আশংকাজনক হওয়ায় নুরজাহান(৩৫),পারভিন(৩৩),সাদিয়া খাতুন(৯) ও বিষ্ণুপদ(৩৫), নুর আহম্মদ(৫০) কে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডাঃ গাজী আশিক বাহার জানান, খবর পাওয়ার সাথে সাথে সরকারি এ্যাম্বুলেন্সের মাধ্যমে আহতদের হাসপাতালে নিয়ে আসার সাথে সাথে সু চিকিৎসার দেওয়া হয়। ২৪ ঘণ্টা না যাওয়া পর্যন্ত রোগীদের সম্পর্কে কিছু বলা যাবে না।

কলারোয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা অপু মিয়া বলেন,খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসিরউদ্দীন মৃধা বলেন, আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় আহত হলেও কারও নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক

কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহষ্পতিবার রাতেবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দি কোকা-কোলা ফাউন্ডেশন (The Coca-Cola Foundation-TCCF) এর অর্থায়নে, ওয়াটারবিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন

কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় আলিম ১ম বর্ষের নবীন বরণ ও সুপেয় পানিবিস্তারিত পড়ুন

  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই
  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন