বুধবার, নভেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় র‍্যাবের অভিযানে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি দলের প্রধান আটক

ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির অভিযোগে সালাউদ্দিন (৩২) নামের এক যুবককে আটক করেছে র‍্যা ব-৬।
বৃহস্পতিবার রাতে সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া থেকে তাকে আটক করা হয়।

শুক্রবার (২৮অক্টোবর) র‍্যাব-৬ এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ২০২১সালের ২৭সেপ্টেম্বর ভিকটিম মোঃ আক্তারুল ইসলাম (৪৪) তার বাড়ী থেকে মোটরসাইকেলযোগে সাতক্ষীরা সদর থানাধীন কদমতলা বাজারে যাওয়ার পথে বাবুলিয়া বাজারের পূর্ব পার্শ্বে পৌছালে ডিবি পুলিশ পরিচয়ে হাতকড়া পরায়।

এসময় তার চোখে কালো কাপড় দিয়ে বেধে মৃত্যুর ভয় দেখিয়ে থাকা নগদ টাকা, মোবাইলফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়। প্রথমে মোটরসাইকেলে ও পরে মাইক্রোবাসে করে বিভিন্ন স্থানে ঘুরিয়ে এক নিরাবিলি স্থানে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ছেড়ে দেয়।

পরবর্তীতে ভিকটিম সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন আসামীর ছবি দেখে সনাক্তপূর্বক ২০২২ সালের ৬ জানুয়ারি নিজে বাদী হয়ে সাতক্ষীরা জেলার সদর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র‍্যাব-৬ এর একটি আভিযানিক দল আসামীদের আটক এর লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে
এবং অভিযান অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৭অক্টোবর)
র‍্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে মামলার আসামী ডিবি পরিচয়ে সংঘবদ্ধ ডাকাত দলের অন্যতম মুলহোতা
সাতক্ষীরার কলারোয়া থানা এলাকায় গোপনে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি একই রাত।আনুমানিক ১১টার দিকে কলারোয়া থানাধীন সোনাবাড়ীয়া ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত দলের মুলহোতা সালাউদ্দিনকে আটক করে। পরে তাকে সাতক্ষীরা জেলা সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকায় চলমান সড়কবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট

সাতক্ষীরার কলারোয়ায় একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৬৫ লক্ষ টাকার ক্ষতিবিস্তারিত পড়ুন

কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র গাজী আখতারুলবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন