রবিবার, জুলাই ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সরসকাটি বালিকা বিদ্যালয়ের দপ্তরি আনন্দ ভট্টাচার্যের ইহলোক ত্যাগ

কলারোয়ায় সরসকাটি আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দপ্তরি আনন্দ মোহন ভট্টাচার্য(৫৬) পরলোকগমন করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার জয়নগর ইউনিয়নের ক্ষেত্রপাড়া গ্রামের বাসিন্দা ও সরসকাটি আদর্শ বালিকা বিদ্যালয়ের দপ্তরী আনন্দ ভট্টাচার্য দীর্ঘদিন যাবৎ নানান রোগে আক্রান্ত হয়ে খুলনায় গাজী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার(২ সেপ্টেম্বর) রাত ১২ দিকে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

শনিবার( ৩ সেপ্টেম্বর) বেলা ২ টার দিকে সনাতন ধর্মীয় রীতিনীতি অনুযায়ী ক্ষেত্রপাড়া মহাশ্মশানে প্রয়াতের অন্ত্যেষ্টি ক্রিয়া( দাহ) সম্পন্ন করা হয়। আনন্দ ভট্টাচার্যের মৃত্যুর সংবাদটি ছড়িয়ে পড়লে ক্ষেত্রপাড়ার বাড়িতে ও মহাশ্মশানে ছুটে যেয়ে প্রয়াতের আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান, জয়নগর ইউপি চেয়ারম্যান বিশাখা তপন সাহা, উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও সরসকাটি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবাদুল হক, একই বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জয়দেব সাহা, সরসকাটি আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমলেন্দু ঘোষ, মাস্টার সুকেশ কান্তি সাহা, আবু মোতালেব, সত্যব্রত সাহা, মাস্টার আব্দুল করিম সহ শিক্ষক মন্ডলী ও এলাকার সর্বস্তরের মানুষ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব