বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ‘সেবা’র দাফন ও সৎকার টিমের সদস্যদের প্রশিক্ষণ

কলারোয়ায় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সেবা’র গঠিত কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মূত্যুবরণকারীদের দাফন ও সৎকার টিমের সদস্যদের নিয়ে প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকাল ১০টায় কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে পরিবার পরিকল্পনা ভবনের ২য় তলার হলরুমে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডা. জিয়াউর রহমান।

প্রশিক্ষণ প্রদান করেন মেডিকেল অফিসার ডা. গাজী আশিক বাহার ও মেডিকেল অফিসার ডা. ওহিদুজ্জামান।

পিপিই ব্যবহার বিধি প্র্যাকটিক্যালভাবে প্রশিক্ষণ প্রদান করেন ল্যাব ইনচার্জ মো. মামুন।

‘সেবা’র দাফন ও সৎকার টিমের ২৬জন ওই প্রশিক্ষনে অংশ গ্রহন করেন।

সেসময় উপস্থিত ছিলেন দাফন টিমের দলনেতা মুফতি মাওলানা মতিউর রহমান ও সৎকার টিমের দলনেতা লক্ষ্মণ বিশ্বাস, সেবার আহবায়ক শেখ শাহাজাহান আলী শাহীন, সদস্য সচিব মো. মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক বিএম ফিরোজ, আব্দুল ওহাব মামুন, সুপার মো. মুজিবর রহমান, সাংবাদিক শিক্ষক দীপক শেঠ, মো. আরিফুল হক চৌধুরী, তরিকুল ইসলাম, সেলিম হোসেন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা