বুধবার, নভেম্বর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ৮দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন

কলারোয়ায় ৮দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৩জানুয়ারী) রাত ৯টার দিকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠের ব্যাডমিন্টন গ্রাউন্ডে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। খেলায় কলারোয়ার দু’টি, তালা, ঝিকরগাছা, ভোমরা, নাভারন, কপিলমুনি ও বেনাপোলের জুটিতে দুই জন করে খেলোয়াড় অংশ নেন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উদ্বোধনী খেলায় কলারোয়ার রাসেল ও রাব্বি জুটিকে পরাজিত করে নাভারনের শুভ ও রাহাত জুটি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খাঁন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক পাপড়ি এগ্রো লিমিটেডের পরিচালক মাসুদুর রহমান, ক্রীড়া সংগঠক সন্তোষ পাল, ফারুক হোসেন স্বপন, মিজানুর রহমান, ব্যাডমিন্টন ক্লাবের সহ.সভাপতি খান বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

খেলা পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন।

ধারাভাষ্যে ছিলেন মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন ও মাস্টার আব্দুল ওহাব মামুন।

চ্যাম্পিয়ন ও রানার্সআপ জুটি’র প্রাইজমানি ছিলো যথাক্রমে সাড়ে ৪হাজার টাকা ও ৩হাজার টাকা।

উচ্চ আলোর ব্যস্থাপনার মধ্যে শীতের রাতেও অসংখ্য দর্শক খেলা গুলো উপভোগ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে হাফিজুর রহমান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের কার্যক্রমবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে দোকান নির্মাণের চেষ্টার অভিযোগ

জুলফিকার আলী: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের জেরেবিস্তারিত পড়ুন

কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ

সাতক্ষীরার কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয়বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় সিসিডিবির আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ
  • কলারোয়ায় টিসিবির পণ্য বিতরণ, ১০ টাকায় পেয়ে সন্তোষ প্রকাশ
  • কলারোয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন।। র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাধারণ মানুষের হৃদয় জয় করা নেতা ছিলেন শহীদ জিয়া : সাবেক এমপি হাবিব
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • কলারোয়ায় সাবেক মেয়র আকতারুলের বিরুদ্ধে দেওয়া বক্তব্য প্রত্যাহার, সংবাদ সম্মেলনে দুঃখ প্রকাশ
  • কলারোয়ায় ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিন অনুষ্ঠিত
  • কলারোয়ায় বিএনপির মেম্বার প্রার্থী বাছাইয়ে ৫ সদস্যের কমিটি গঠন
  • কলারোয়ায় সাংবাদিকদের সঙ্গে শফিউল আলম শফির মতবিনিময়
  • কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়া পাইলট হাইস্কুল ও গার্লস হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন