মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পৌরসভা নির্বাচনে নৌকা মার্কার প্রচার মিছিল ও পথসভা

কলারোয়া পৌর নির্বাচনে নৌকা প্রতীকের প্রচার মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) সন্ধ্যায় সরকারি কলেজ মোড়ে নির্বাচনী অফিস থেকে বের হওয়া প্রচার মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌ-রাস্তায় শেষ হয়ে পথ সভায় মিলিত হয়।

সভায় আগামী ৩০ জানুয়ারী পৌর নির্বাচনে মেয়র পদে আ.লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার প্রাসঙ্গিকতা তুলে ধরে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ.লীগের সহ সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহম্মেদ, নৌকা প্রতীকের প্রার্থী মাস্টার মনিরুজ্জামান বুলবুল, জেলা সাংগঠনিক সম্পাদক কাজী আখতার হোসেন, জেলা পরিষদ সদস্য উপজেলা আ.লীগ সহ সভাপতি শেখ আমজাদ হোসেন, উপজেলা সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক, আ.লীগ নেতা আবু বক্কর ছিদ্দীক লাভলু, জয়নগর ইউনিয়ন আ.লীগ সভাপতি মাস্টার আজিজুর রহমান, আ.লীগ নেতা আব্দুস সালাম, মাস্টার হাফিজুর রহমান, সরদার আ. রউফ, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আশিকুর রহমান মুন্নাসহ নেতৃবৃন্দ।

সভাটি পরিচালনা করেন যুবলীগ নেতা শেখ মাসুমুজ্জামান মাসুম।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা