বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া পৌরসভা নির্বাচন : লড়ছেন ৩ মেয়র ও ৫২ কাউন্সিলর প্রার্থী

কলারোয়া পৌরসভার তৃতীয় নির্বাচন আজ ৩০ জানুয়ারি, শনিবার অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পৌরসভার ৯ কেন্দ্রে ইতোমধ্যে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে।

আজ সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর দীর্ঘবছর সীমানা জটিলতার মামলা থাকায় সেই মামলা নিষ্পত্তির পর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১১ সালে। দ্বিতীয় নির্বাচন হয় ২০১৫ সালের ৩০ ডিসেম্বর। এবার তৃতীয় বারের নির্বাচনে ভোটযুদ্ধে লড়ছেন ৩ মেয়র ও ৫২ কাউন্সিলর প্রার্থী। যদিও মেয়র পদে ৫ জনের নাম রয়েছে।

তবে গত ১৮ জানুয়ারি নারিকেল গাছ প্রতীকের মেয়র প্রার্থী ও ২ বারের সাবেক মেয়র বিএনপি নেতা আকতারুল ইসলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ান। ২৯ জানুয়ারি, শুক্রবার সংবাদ সম্মেলনের মাধ্যমে নৌকা প্রতীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান মোবাইল ফোন প্রতীকের স্বতন্ত্র মেয়র প্রার্থী আওয়ামী লীগ নেতা সাজেদুর রহমান খান চৌধুরী। ফলে মেয়র পদে ৫ জনের নাম থাকলেও কার্যত: লড়াইয়ে রইলেন ৩ প্রার্থী। এরা হলেন: আওয়ামী লীগের মাস্টার মনিরুজ্জামান বুলবুল (নৌকা), বিএনপি’র শেখ শরীফুজ্জামান তুহিন (ধানের শীষ) ও সাবেক মেয়র আকতারুল ইসলামের সহধর্মিণী নার্গিস সুলতানা (জগ)। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন ও সংরক্ষিত ৩টি আসনে (মহিলা) কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

সহকারী রিটার্নিং অফিসার ও কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়নের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা বিধানে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকছেন। উল্লেখ্য, পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২১,২৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০,২৮৪ ও মহিলা ভোটার ১০,৯৯৬ জন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা

কলারোয়া উপজেলার সরসকাটি আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায়বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন