মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কাবুল বিমানবন্দরে ফের গোলাগুলি, নিহত ১

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে এক আফগান নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (২৩ আগস্ট) এ ঘটনা ঘটে।

জার্মান সেনাবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স।

এদিকে এ বিষয়ে একটি টুইটও করেছে জার্মান সেনাবাহিনী।

টুইটবার্তায় তারা লিখেছে, বিমানবন্দরের নিরাপত্তায় থাকা এক রক্ষী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। সংঘর্ষে কোনো জার্মান সেনা আহত বা আঘাতপ্রাপ্ত হননি।

আফগানিস্তানের পুরো নিয়ন্ত্রণ তালেবানের হাতে গেলেও এখনো কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিতে পারেনি তারা। প্রায় সাড়ে ৪ হাজার মার্কিন ও ৯০০ ব্রিটিশ সেনা বিমানবন্দরের দায়িত্বে রয়েছে। আছে জার্মানি ও অন্যান্য দেশের সেনারা। সেখানে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াও কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

এদিকে, আফগানিস্তানে তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর দেশ ছাড়তে বেপরোয়া লোকজনের হুড়োহুড়িতে কাবুল বিমানবন্দরের কাছে আরও সাতজনের মৃত্যু হয়েছে রোববার (২২ আগস্ট)।

রোববার ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (এমওডি) এক বিবৃতিতে জানিয়েছে, বিমানবন্দরের পরিস্থিতি খুবই চ্যালেঞ্জিং। পরিস্থিতি সামলাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। নিরাপদে লোকজনকে সরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। কাবুলে ভিড়ে মারা যাওয়া আফগান বেসামরিক নাগরিকদের পরিবারের প্রতি আমরা আন্তরিক সহানুভূতি প্রকাশ করছি।

বিশৃঙ্খল কাবুল বিমানবন্দরে নতুন নির্দেশনা জারি করেছে আফগানিস্তানের তালেবান যোদ্ধারা। বিমানবন্দরের প্রধান ফটকের বাইরে লোকজন যাতে সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ হতে পারে, তা নিশ্চিত করতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। বিমানবন্দরের চৌহদ্দির বাইরে লোকজনকে জড়ো হওয়ার অনুমোদন দিচ্ছে না তালেবান।

প্রত্যক্ষদর্শীর বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। রোববার (২২ আগস্ট) ভোর হওয়ার সময় বিমানবন্দরে কোনো বিভ্রান্তি কিংবা সহিংসতা দেখা যায়নি। যদিও সেই ভোরেও সেখানে মানুষের দীর্ঘ সারি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

শনিবার রাতে কাবুলের চারটি ফ্লাইট পরিচালনা করেছে অস্ট্রেলিয়া। এতে অস্ট্রেলীয়, আফগান ভিসাধারী, নিউজিল্যান্ডের অধিবাসী, মার্কিন ও ব্রিটিশ নাগরিকসহ ৪০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এমন খবর দিয়েছেন।

নিরাপত্তা ঝুঁকির কথা বলে এদিন কাবুল বিমানবন্দরে যেতে নাগরিকদের নিষেধ করেছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। যদিও আফগান ছাড়তে হাজার হাজার মানুষকে বিমানবন্দরটিতে জড়ো হতে দেখা গেছে।

গেল রোববার থেকে এখন পর্যন্ত একক রানওয়ের বিমানবন্দরটিতে ২০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন গুলিতে, বাকিরা পদদলিত হয়ে নিহত হয়েছেন। সপ্তাহখানেক ধরে তীব্র গরম ও ধুলাবালির মধ্যে সেখানে পলায়নরত মানুষের ভিড় বেড়েছে।

যুক্তরাষ্ট্র ও অন্যান্য যেসব দেশ বহু আফগান নাগরিকসহ, কূটনৈতিক ও বেসামরিক লোকজনকে সরিয়ে নেওয়ার যে চেষ্টা করছে, অতিরিক্ত ভিড় ও পাড়াপাড়িতে তাদের অভিযান ব্যাহত হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত

যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যামাজনের একটি কার্গো প্লেন বিধ্বস্ত হয়ে অন্তত পাঁচজনবিস্তারিত পড়ুন

‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর

ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহর মৃত্যুর তিন দশক পেরিয়ে গেলেও তাকেবিস্তারিত পড়ুন

মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ

ইতালির ভেনিসের কাছে একটি পুরো ব্যক্তিগত দ্বীপ বিক্রি হচ্ছে ৫৫ লাখ ইউরোতে।বিস্তারিত পড়ুন

  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে দুজন জীবিত উদ্ধার
  • ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
  • নেপালে পাহাড়ধসে আটকে গেছে নদী, যে কোনো সময় নামতে পারে বন্যা
  • মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল