কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত


৯টি ট্রেডে কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম।
বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি’র বাস্তবায়নে ও নেদারল্যান্ডস ভিত্তিক কার্ক ইন এক্টি’র অর্থায়নে সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলায় এই প্রশিক্ষণে ৮৪ জন অংশ নিচ্ছেন, এর মধ্যে কলারোয়ায় ৪০জন।
অনুষ্ঠানে সিসিডিবি’র প্রকল্প ব্যবস্থাপক পার্থ প্রতিম সেনের সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন অফিসার রেজাউল হক, মহিলা বিষয়ক অফিসার নুরুন্নাহার আক্তার, সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদ, সিসিডিবি’র টেকনিক্যাল অফিসার একরামুল কবীর, মাঠ সংগঠক সুদীপ্ত বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় জলাবদ্ধ পতিত জমিতে এখন শোভা পাচ্ছে মৌসুমী পানিফল (স্থানীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণ, পৌরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬ লাখবিস্তারিত পড়ুন


