সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় জলাবদ্ধ পতিত জমিতে এখন শোভা পাচ্ছে মৌসুমী পানিফল (স্থানীয় ভাষায় ‘পানি সিঙ্গারা)। লাভজনক এই পানি ফল চাষ করে পরিবারের সুদিন ফিরেছে অনেক চাষির।

পৌরসদরের যুগীবাড়ি থেকে মুরারীকাটি পর্যন্ত যশোর-সাতক্ষীর মাহাসড়কের দুইপাশে সারিবদ্ধভাবে পানিফল বিক্রি করছে স্থানীয়
চাষীরা। এছাড়া প্রতিদিন স্থানীয় চাষীরা জমি থেকে পানিফল তুলে বস্তায় ভরে বিক্রির জন্য নিয়ে যাচ্ছে যশোর, সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন বাজারে।

কলারোয়া উপজেলায় চলতি বছর প্রায় ২০ হেক্টর জমিতে পানি ফল চাষ হয়েছে।

উপজেলা কৃষি অফিসার এস.এম এনামুল ইসলাম জানান- পানি ফল বর্ষজীবি জলজ উদ্ভিদ। পানিফলের পুষ্টিমান অনেক বেশি। কলারোয়া উপজেলার জলাব্ধ পতিত জমিতে এই পানি ফলের চাষ ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতি বছর ইরি- বোরো ধান কাটার পর জলাবদ্ধ পতিত জমি, পানি জমে থাকা ডোবা সহ বিলে এই ফলের লত(বীজ) রোপন করা হয়। তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে গাছে ফল আসতে শুরু করে। এই ফল চাষে তেমন সার-কীট নাশকের প্রয়োজন পড়ে না।

বর্তমানে বাজারে প্রতি কেজি পানি ফল প্রকার ভেদে ৪০ থেকে ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এই ফল চাষ করে অনেকে লাভবান হয়েছে। কম খরচে বেশি লাভ হওয়ায় দিনে দিনে অনেকে এই পানি ফল চাষে আগ্রহী হয়ে উঠছে। কলারোয়া এখন বানিজ্যিকভাবে এই পানি ফলের চাষ হচ্ছে। এই চাষ দেখে অন্যান্য উপজেলার চাষীরা অনুপ্রানিত হয়ে এমনকি অনেকে সরেজমিনে এসে চাষ পদ্ধতি দেখে তাদের পতিত জমিতে চাষ শুরু করেছেন।

পৌর সদরের গোপিনাথপুর গ্রামের কয়েকজন পনিফল চাষী এ প্রতিবেদককে জানান- তারা এক যুগের ও বেশিদিন ধরে এই পানিফল চাষ করে আসছেন। সার-কীটনাশক তেমন প্রয়োজন হয় না। অন্যান্য ফসলের চেয়ে এর পরিচর্যাও কম। অল্প খরচে বেশি লাভ।

পৌর সদরের আয়জুল, লাভলু, ওসমান গণি সহ কয়েকজন চাষী জানান জলাবদ্ধ জমিতে পানি ফলের চাষ করা হয়। প্রতি বিঘা জমিতে পানি ফল চাষে ১০ থেকে ১২ হাজার টাকা খরচ হয়। আর ফল বিক্রি হয় ২৫ থেকে ৩০ হাজার টাকা।

স্থানীয় পানি ফল চাষীরা জানায় সরকরি-বে-সরকারি খাত থেকে ঋন সুবিধা পেলে আরো অনেক চাষী পানি ফল চাষে আগ্রহী হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা

কলারোয়া পৌরশহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলের পেছনে গড়ে উঠেছে ময়লা-আবর্জনারবিস্তারিত পড়ুন

কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি

কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”

“ডায়াবেটিসে দেরি নয়,ব্যাবস্থা নিন এখনই”- এই পতিপাদ্যে কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে ”বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী
  • কলারোয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে হাফিজুর রহমান
  • কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে দোকান নির্মাণের চেষ্টার অভিযোগ
  • কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ওষুধ জব্দ
  • কলারোয়ায় সিসিডিবির আয়োজনে যুবদের ব্যবসার ব্যবস্থাপনা প্রশিক্ষণ
  • কলারোয়ায় টিসিবির পণ্য বিতরণ, ১০ টাকায় পেয়ে সন্তোষ প্রকাশ
  • কলারোয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন।। র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত