শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের পারুলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

কালিগঞ্জ উপজেলার ৫৯নং পারুলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও প্রধান শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গনে ম্যানেজিং কমিটির সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সাবিনা ইয়াসমিন ও সহকারী শিক্ষক সঞ্জয় কুমার মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার নয়ন কুমার সাহা ও বিদায়ী প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সহ-সভাপতি সহকারী শিক্ষক দীপঙ্কর সরদার, ইউপি সদস্য আফছার উদ্দীন, গ্রামডাক্তার তরুন কুমার রায়, রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার মন্ডল, এমএমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া সুলতানা, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজান কবির শান্ত, বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম এবং অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন পাপিয়া সরদার, বেলী সুলতানা ও আসমা খাতুন প্রমুখ।

মা সমাবেশ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ম্যানেজিং কমিটির সদস্য সহকারী শিক্ষক মরিয়ম খাতুন, সামিরা সুলতানা, সাইফুল ইসলাম, নাজমুন নাহার, আসমা খাতুন, পিটিএ সভাপতি তৈয়েবুর রহমান, সহ-সভাপতি ফিরোজ কওছার, সদস্য নাজমা পারভীন, পারুলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সেলিনা পারভীন, রেহেনা পারভীন, রাশিদা পারভীন এবং এমএমপুর ক্লাস্টারের বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ ও প্রচুর সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত

স্বদেশ সংস্থার বাস্তবায়নে “আইন ও সালিশ কেন্দ্র (আসক) সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবালবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জের চাম্পাফুল পৈতৃক জমির হারির টাকা পরিশোধ না করা এবং মামলাবিস্তারিত পড়ুন

  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরায় ‘সাপ্তাহিক বর্তমান’ সম্পাদকসহ দু’জনের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • সাতক্ষীরার কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টা ও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন