শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হলো জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস।

মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে পার্শ্ববর্তী সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল কবীর।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান, রিপোর্টাস ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার তৌকির আহমেদ, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক সোহরাব হোসেন সবুজ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, ছাত্র প্রতিনিধি আমির হামজা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, ছাত্র শিবিরের সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা যুব সমাজকে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে তথ্যপ্রযুক্তি (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রশিক্ষণ দিয়ে দক্ষতা অর্জন সহ, সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে জাতি গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান থেকে ৯ জন উপকারভোগীর প্রত্যেককে এক লাখ টাকা করে ৯ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। যুবদের নিয়ে সমাজে উন্নয়নমূলক কাজে অবদান রাখায় মহিলা মিশন উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় রিপোর্টার্স ক্লাবের সহসভাপতি শেখ শরিফুল ইসলাম, অর্থ সম্পাদক মো. শের আলী, কার্যনির্বাহী সদস্য রেদোয়ান ফেরদৌস রনি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিসহ যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে অতিথিবৃন্দ উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপন করেন।

একই রকম সংবাদ সমূহ

অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরায় অগ্রগতি সংস্থার বাস্তবায়নাধীন ‘জাগরণ’ প্রকল্পের আওতায় যুবদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের কৃষ্ণনগরে তোহা বাজার রক্ষার দাবিতে মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরে তোহা বাজারের জায়গা সংরক্ষণ ও উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্টবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র কর্তৃক গাছের চারা বিতরণ

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) কালিগঞ্জ, সাতক্ষীরা কর্তৃক ‘সদস্যদের মাঝে ফলজ, বনজবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন কাজী আলাউদ্দীন
  • কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান
  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত