রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, র‌্যালি, আলোচনা ও যুবঋণের চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগষ্ট) উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন, সুশীলন, সাস সমৃদ্ধি কর্মসূচি, যুব ফোরাম সহ বিভিন্ন সংগঠনে সহযোগীতায় এ দিবস পালিত হয়।
শুরুতে উপজেলা যুব উন্নয়ন দপ্তর চত্বর থেকে একটি র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
এতে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.সাজেদুল ইসলাম।
সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম তরিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন দেবহাটা সখিপুর হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, মেরিন ফিসারিজ অফিসার সাজ্জাদ হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কাজী সিদরাতুল মুনতাহা। বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, রিপোর্টাস ক্লাবের সভাপতি আরকে বাপ্পা, সুশীলনের সিডিও আসাদুজ্জামান রিপন, ছাত্র শিবিরের আশিকুজ্জামান, ছাত্র প্রতিনিধি আবু রায়হান, আমাদের টিম মানবিক পরিবারের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান শেখ মনিরুল ইসলাম মনি, আত্নকর্মী সুমন হোসেন প্রমুখ।
এসময় বিভিন্ন ট্রেডে ১৯জন যুবদের মাঝে ১৯ লাখ টাকা এবং বায়োগ্যাস প্লান্ট স্থাপনের জন্য ৩ জনের মাঝে আরো এক লাখ ৫০ হাজার টাকা চেক প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম

​নিভে গেল সাতক্ষীরার সংবাদ অঙ্গনের এক প্রিয় ব্যক্তিত্ব। নিবেদিতপ্রাণ সাংবাদিক, সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

কুষ্ঠরোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, কুসংস্কার ও সামাজিক বৈষম্য দূর করতে সাংবাদিকদের আরওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন
  • সাতক্ষীরায় শোকের ছায়া: জোহরের পর সাংবাদিক ও ব্যবসায়ী নেতা আব্দুল আলীমের জানাজা, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের আহ্বান
  • সাংবাদিক শেখ আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক
  • সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যাচ্ছে বাঁশের তৈরি পণ্য
  • সাতক্ষীরায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে এস এস এন্টারপ্রাইজের যাত্রা শুরু
  • জুলাই সনদের বাস্তবায়ন দেখতে চায় দেশের অধিকাংশ মানুষ: শহিদুল ইসলাম মুকুল
  • সাতক্ষীরায় ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি সচেতনতায় ভিবিডির স্বেচ্ছাসেবকেরা
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় পৌর দীঘিতে মৎস্য পোনা অবমুক্তকরণ
  • খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া