শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শিক্ষক দিবস উদযাপন

“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সার্বিক সহযোগীতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বর্ণাঢ্য ভাবে শিক্ষক দিবস উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) কালিগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে দিবসটি উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা শিক্ষা অফিস ও উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কলেজের সকল শিক্ষকদের উপস্থিতে বর্ণিল শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে শিক্ষক দিবস উপলক্ষ্যে আলোচনা সভাস্থলে সমবেত হন।

শিক্ষক দিবসে শিক্ষকদের গুরুত্ব ও মর্যাদাকে সন্মুন্নত রাখতে আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, শিক্ষা অফিস ও গুনিজনেরা সভাস্থলে সমবেত শিক্ষকদেরকে ফুল দিয়ে বরণ করে নেয়।

উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার(ভূমি) মো: রোকনুজ জামান খান এর সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আবুল কালাম আজাদের সষ্ণালনায় আলোচনা সভায় একই ডিজাইনের বর্ণিল ব্যানারে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণ শিক্ষক দিবস উদযাপনকে প্রাণবন্ত ও উৎসব মূখর করে তোলে।

আলোচনা সভায় প্রধান অতিথি কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সাঈদ মেহেদী জাতি গঠনে শিক্ষকদের গুরুত্ব তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

এছাড়া শিক্ষক নেতৃবৃন্দ শিক্ষা ব্যবস্থা জাতীয় করনের আহবান জানান।

অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হালিমুর রহমান বাবু, উপজেলা ভারপ্রাপ্ত প্রার্থমিক শিক্ষা অফিসার মো: মোস্তাফিজুর রহমান, রোকেয়া মুনসুর মহিলা কলেজের অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবু, কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো: আব্দুল মোনায়েম, সাধারন সম্পাদক গাজী মিজানূর রহমান, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মো: নজরুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি মো: হাবিবুর রহমান, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন।

আরোও উপস্থিত ছিলেন, ডি আর এম আইডিয়াল কলেজের অধ্যক্ষ শেখ আবুল বাসার, কাটুনিয়া রাজবাড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: আব্দুল ওহাব, মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ্য,হাজী তফিল উদ্দিন দাখিল মাদ্রাসার সুপার মো: শফিউল্লাহসহ কলেজ,মাধ্যমিক, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান ও সহস্রাধীক শিক্ষকবৃন্দ।

এছাড়া দিবসটি উদযাপন উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভিন্ন ভিন্ন ভাবে বৃক্ষরোপন,চিত্রাঙ্কন সহ নানা কর্মসূচি পালন করে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত

স্বদেশ সংস্থার বাস্তবায়নে “আইন ও সালিশ কেন্দ্র (আসক) সুইজারল্যান্ড দূতাবাস এবং গ্লোবালবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কালিগঞ্জের চাম্পাফুল পৈতৃক জমির হারির টাকা পরিশোধ না করা এবং মামলাবিস্তারিত পড়ুন

  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কালিগঞ্জে ভুয়া চিকিৎসকে ৬ মাসের কারাদণ্ড
  • রাতে সাতক্ষীরার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ
  • সবুজায়নে কালিগঞ্জে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচি শুরু
  • ফলগাছের সাথে একেমন শত্রুরা
  • সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার
  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • সাতক্ষীরায় ‘সাপ্তাহিক বর্তমান’ সম্পাদকসহ দু’জনের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • সাতক্ষীরার কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টা ও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন