বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে রাসয়নিকে পাকানো দেঁড় হাজার কেজি আম জব্দ

ক্ষতিকর রাসায়নিক দিয়ে পাকানো দেঁড় হাজার কেজি আম জব্দ করেছে কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্র‍েট আজাহার আলী।

রোববার (৯ এপ্রিল) রাত ১০ টায় উপজেলার নলতা ইউনিয়নের নলতা এলাকায় এই ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে নলতা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান পাড় উপস্থিত ছিলেন।

এবিষয়ে নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড় বলেন, এলাকার সচেতন মানুষরা আমাকে জানান অপরিপক্ব আম রাসয়নিক দিয়ে ঢাকায় পাঠানো হচ্ছে। তখনই আমি রাস্তায় নেমে পড়ি। অবশেষে রাতে নিশ্চিত হয়েছি পিকআপ ভর্তি আম ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহার আলী সাংদিকদের বলেন, আমের মৌসুম শুরুর আগেই অসাধু ব্যবসায়ীরা বেশি লাভের আশায় রাসায়নিকে আম পাকিয়ে তা বিক্রি শুরু করেছেন ও ঢাকায় পাঠাচ্ছেন। এই আম গুলো বাজারজাত করতে এখনো যথেষ্ট সময় বাকি আছে। বাইরে থেকে পাকা মনে হলেও আমগুলো আসলে অপরিপক্ক। রাসায়নি দিয়ে কাঁচা আম পাকানো হয়েছে। এই আম মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর।

এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে পিকআপসহ আম জব্দ করা হয়। পিকআপ ভর্তি আমের মালিকদের মামলা ও অর্থ দন্ড করা হবে বলে জানান। রাতে ইউনিয়ন পরিষদ চত্বরে পিকআপ সহ আম রাখার নির্দেশ দেন। পরদিন দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতে আম গুলো ধ্বংস করা হবে।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে বিষধর সাপের দংশনে কল্পনা রানী মল্লিক (৫২) নামে এক গৃহবধূরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা

আধুনিক ইমারতের যুগে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী ধানের গোলা ঘর। সাতক্ষীরা জেলায় প্রায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ‘সাপ্তাহিক বর্তমান’ সম্পাদকসহ দু’জনের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানির মামলা
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • সাতক্ষীরার কালিগঞ্জে জোরপূর্বক সম্পত্তি দখল চেষ্টা ও মিথ্যে মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জে দীর্ঘ দুর্ভোগ লাঘবে ফরিদপুর-বেজুয়া সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন
  • নলতায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বার ও তার ছেলে মারপিট করার অভিযোগ
  • কালিগঞ্জে ঘূর্ণিঝড়ে বসতবাড়িসহ ব্যাপক ক্ষয়ক্ষতি, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি মুহাদ্দিস রবিউল বাশার
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা
  • কালিগঞ্জের বিষ্ণুপুরে কার্পেটিং সড়কের নির্মাণকাজ উদ্বোধন