বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালেক’র মৃত্যুতে এমপি রবি’র গভীর শোক


অবসরপ্রাপ্ত সৈনিক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালেক’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
রবিবার (৯ এপ্রিল) সকালে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালেক ইন্তেকাল করেন। (ইন্না—রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালেক’র মৃত্যুতে বীর মুক্তিযোদ্ধা এমপি বলেন, “আমি মরহুমের মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও মর্মাহত। দেশ ও জাতি একজন বীর সন্তানকে হারাল। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালেক’র মৃত্যুতে তার নিজ গ্রাম শহরের মধ্য কাটিয়াসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন
বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা
জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলায় বাজার তদারকিমূলক অভিযানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি
নিজস্ব প্রতিবেদক: শহরের প্রাণকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশাসনিক হয়রানি এবং বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদেবিস্তারিত পড়ুন


