বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে শারীরিক প্রতিবন্ধীর জমি জবরদখল ও ঘরবাড়ি ভাংচুরের অভিযোগ

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে দিনদুপুরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শারীরিক প্রতিবন্ধীর জমি জবরদখল ও বসতঘর, রান্নাঘর ও বাথরুম ভেঙে গুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে।

এঘটনার সুষ্ঠু প্রতিকার চেয়ে ও দখলবাজদের কবল থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী প্রতিবন্ধী মীর মাহমুদ আলী (৫৮)। সোমবার (৩০ অক্টোবর) সকালে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলার নলতা ইউনিয়নের কাশিবাটি গ্রামের মরহুম মীর আমজাদ আলীর ছেলে মীর মাহমুদ আলী জানান, আমি প্রায় ৫ বছর যাবত স্ট্রোকের কারণে প্যারালাইজড হয়ে অসহায় জীবনযাপন করছি। আমার ছেলে মীর শরিফুল ইসলাম গত ৩১ শে আগষ্ট ২০১৬ সালে ৩৫০০ নং কোবালা দলিল মূলে কাশিবাটি গ্রামের মরহুম মীর মহাসীন আলীর ছেলে মীর আব্দুস সামাদ, মীর মহাসীন আলীর স্ত্রী মোছাঃ ছায়রা খাতুন ও তার দুই মেয়ের নিকট থেকে এসএ ৯০০ ও ৯০৫ দাগের হাল ৯৬৬ ও ৯৭০ দাগে মোট ৫ শতক জমি ক্রয় করে। পরবর্তীতে উক্ত জমি নামজারি করে পৃথক ১১৬৫ নম্বর খতিয়ানে রেকর্ডপূর্বক ভূমি উন্নয়ন কর পরিশোধ করা হয়। প্রায় ৭বছর আগে কেনা ওই ৫ শতক জমি সীমানা ঘেরাবেড়া দিয়ে সেখানে প্রথমে একতলা ভবন এবং পরবর্তীতে দুইতলা ভবন নির্মাণ করে আমরা পরিবার নিয়ে বসবাস করছিলাম। গত ২৫ শে সেপ্টেম্বর ২০২৩ তারিখ বিকেল সাড়ে ৫ টার দিকে কাশিবাটি গ্রামের মৃত বাবুরালী মোড়লের ছেলে নাজমুল (৪০), একই গ্রামের বাছা মোড়লের ছেলে মিন্টু মোড়ল (৩৪), মৃত সামসু গাজীর ছেলে জহুরুল ইসলাম (৩৭), কাশিবাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অশিত কুমারসহ অজ্ঞাতনামা ২/৩ জন ব্যক্তি হঠাৎ আমাদের সীমানা ঘেরাবেড়া ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। আমরা ভাঙচুরের কারণ জিজ্ঞাসা করলে তারা আমার এবং পরিবারের সবার সাথে চরম অসৌজন্যমূলক আচরণ করে এবং জমি জবরদখলের উদ্দেশ্যে সন্ত্রাসী কায়দায় শাবল, কুড়াল, কোদাল, হাতুড়ি, দুরমুজ ব্যবহার করে আমার দুইতলা ভবনের সিড়ির ঘর, বারান্দার পাকা দেয়াল, রান্নাঘর ও বাথরুম ভাঙচুর করে গুড়িয়ে দেয়। এ ঘটনা প্রতিবেশীরা স্বচক্ষে দেখলেও প্রাণের ভয়ে তারা কেউ আমাদের ঘরবাড়ি রক্ষায় এগিয়ে আসেনি।

তিনি আরও বলেন, আমার ছেলে ঢাকায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে। আমরা অতিকষ্টে জমিক্রয়ের পর সেখানে পরিবার নিয়ে কোনরকমে জীবনযাপন করছিলাম। কিন্তু জবরদখলবাজ চক্রটি মুহূর্তের মধ্যে আমাদের সবকিছু ধ্বংস করে দিয়েছে।

এঘটনায় আমরা গত ২৬ শে সেপ্টেম্বর ২৩ তারিখে বিজ্ঞ আদালতে সিআর ৬৪৯/২৩ নম্বর মামলা দায়ের করি। এর প্রেক্ষিতে বিজ্ঞ আদালত তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য কালিগঞ্জ থানাকে নির্দেশনা প্রদান করেন। পুলিশ একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করলেও এখনো পর্যন্ত সন্ত্রাসী ভূমিদস্যুদের বিরুদ্ধে কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। উপরন্ত মামলা করার কারণে জবরদখলকারি চক্রটি আমাকে খুন জখম করবে এবং বিভিন্ন মামলায় ফাঁসিয়ে এলাকাছাড়া করবে বলে অব্যাহত হুমকি প্রদর্শন করছে। এমনকি তারা মামলার স্বাক্ষীদেরও নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করছে যাতে তারা স্বাক্ষী না দেয়। ওই বাহিনীর হুমকির কারণে আমি পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় দিনযাপন করছি।

মীর মাহমুদ আলী তার পরিবারের উপর হামলা, ভাংচুর ও জবরদখলের সাথে জড়িত ভূমিদস্যুদের কবল থেকে জমি রক্ষা ও বসতঘর ভাংচুরের প্রতিকার পাওয়ার জন্য সংবাদ সম্মেলন থেকে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনের সময় শারীরিক প্রতিবন্ধী মীর মাহমুদ আলীর স্ত্রী উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহকারী কমিশনার (ভূমি) অফিস আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা