বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিএনপি জামায়াতের ৩২ জন নেতা কর্মী আটক

আবু সাঈদ,সাতক্ষীরা: সাতক্ষীরায় পুলিশের অভিযানে বিএনপি জামায়াতের ৩২ জন নেতা কর্মী ও সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন নাশকতা মামলার আসামী। সোমবার দুপুর ১২টা পর্যন্ত জেলার ৮টি থানার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার তালিকা অনুযায়ী সাতক্ষীরা সদর থানায় গ্রেপ্তারকৃতরা হলেন, সাতক্ষীরা সদর থানার ঘোনা ক্যাম্পপাড়া এলাকার জামায়াত নেতা মৃত আব্দুল মালেকের ছেলে মোঃ তোফায়েল আহম্মেদ (৫৪), সাতক্ষীরা শহরের রাধানগর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম ওরফে মনির (৫০), কুলিয়াডাঙ্গা গ্রামের মৃত কাজী নেছার আলীর ছেলে কাজী নজরুল ইসলাম (৫৭), বৈকারী মৃগীডাঙ্গার মৃত আব্দুল মাজেদ সরদারের ছেলে আনিস উদ্দিন (৬২), তার ভাই আসাদুল্লাহ আল মামুন (৩৫), মাহমুদপুরের মৃত জব্বার আলীর ছেলে আহম্মদ আলী (৫৫), কুশখালী, মাঝেরপাড়ার মোঃ রুহুল আমিনের ছেলে মোঃ মনিরুল ইসলাম (৩৫), এল্লারচরের মৃত জহির উদ্দীন গাজীর ছেলে আব্দুল মান্নান গাজী (৬৪) এবং মাহমুদপুরের মৃত আব্দুল ওহাবের ছেলে মোঃ মোখলেছুর রহমান (৪৩)।কলারোয়া থানায় গ্রেপ্তারকৃত আসামীরা হলেন উত্তর দিগং গ্রামের মোঃ মিজানুর রহমানের ছেলে ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন হোসেন (২১), জিয়ালা নলতা গ্রামের মোঃ আবুল হোসেন শেখের ছেলে যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ মুকুল হোসাইন (৩৪), এই গ্রামের মৃত শেখ আবুল কাশেমের ছেলে বিএনপি নেতা শেখ আব্দুল মালেক (৬০)।

আশাশুনি থানায় গ্রেপ্তারকৃতরা হলেন দক্ষিণ একসরা গ্রামের মোঃ আব্দুর রশিদ মোড়লের ছেলে বিএনপি নেতা আবু সাঈদ (৩২), একই গ্রামের মোঃ বরকতুল্লাহ গাজীর ছেলে বিএনপি নেতা শাফাজুল ইসলাম (৪২), প্রতাপনগরের মৃত মান্দার হাওলাদারের ছেলে জামায়াত নেতা মোঃ মজিবুর রহমান (৫২), তার ভাই ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ মোখছেদুর রহমান (৫৭), একই গ্রামের মৃত আনসার আলীর ছেলে ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল গাজী (৫২) এবং এই গ্রামের মৃত হামিজ উদ্দিনের ছেলে ওয়ার্ড জামায়াতের আমির মোঃ রবিউল ইসলাম গাজী (৪৫)।

দেবহাটা থানায় গ্রেপ্তারকৃতরা হলেন এনামপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে জামায়াত নেতা মোঃ সোলায়মান শেখ (৪০), সখিপুরের মৃত গহর আলী গাজীর ছেলে জামায়াত নেতা মোঃ এছাক আলী গাজী, নওয়াপাড়ার দ্বীন মোহাম্মাদ মোড়লের ছেলে জামায়াত নেতা আবু দাউদ (৫০) এবং টিকেট গ্রামের মৃত রেজাউল মোড়লের ছেলে জামায়াত নেতা মোঃ আমজাদ হোসেন (৪২)।

কালিগঞ্জ থানায় গ্রেপ্তারকৃতরা হলেন চালিতাবাড়িয়ার মৃত বাবর আলী গাজীর ছেলে বিএনপি নেতা মোঃ ইউনুস আলী (৪৯), পাইকাড়া গ্রামের মোঃ মহসিন আলমের ছেলে বিএনপি নেতা মোঃ সাইফুল আলম(৩৫), দুদলী গ্রামের মৃত আলহাজ শকর এর ছেলে বিএনপি নেতা সৈয়দ হাসনাত আলী (৫০), কাকশিয়ালির আব্দুল জব্বারের ছেলে বিএনপি নেতা মোঃ শাহিনুর রহমান (৪০) এবং উজিরপুর গ্রামের মোঃ আব্দুল গনি গাইনের ছেলে জামায়াত নেতা মোঃ মোস্তাফিজুর রহমান(৪২)।

শ্যামনগর থানায় গ্রেপ্তারকৃতরা হলেন কামালকাটি গ্রামের মোঃ আব্দুর রশিদ গাজীর ছেলে বিএনপি নেতা মোঃ কামরুল ইসলাম (৪৭), ইসমাইলপুর গ্রামের মৃত আব্দুস ছাত্তার খানের ছেলে মোঃ মফিজুর রহমান (৪৭), কাশিমাড়ীর মৃত ইমান আলীর ছেলে মোঃ মোশাররফ হোসেন, (৫৩), পাতাখালী (পশ্চিম) গ্রামের মৃত তছলিম উদ্দিনের ছেলে মোঃ আতাউর রহমান (৪২) এবং একই গ্রামের মৃত মফিজ উদ্দীন গাজীর ছেলে আবু বক্কার সিদ্দিক (৪৯)।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনসহ বিষ্ফোরক দ্রব্য আইনের মামলা রয়েছে। আসামীদের আদালতে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মেবিস্তারিত পড়ুন

২২ উপজেলায় ‘শিশু স্বর্গ’ প্রকল্প ও মূলধারার শিক্ষায় অন্তর্ভুক্তির উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে দেশের ২২টি উপজেলায় ‘শিশু স্বর্গ’ প্রকল্পের মাধ্যমে উপজেলা স্বাস্থ্যবিস্তারিত পড়ুন

বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার আওতায় বিভাগ, জেলা ও উপজেলাবিস্তারিত পড়ুন

  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • নারীদের জন্য চালু হলো পিংক বাস সার্ভিস
  • লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি
  • বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন ৪ নেতা
  • বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল
  • কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান
  • মন্ত্রিসভা কি বড় বা রদবদল হচ্ছে? কয়েকজনকে নিয়ে আলোচনা
  • ৪৮ বছর বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা, কে কতদিন?
  • বিএনপি ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা
  • চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাস লিকেজ: নিহত বেড়ে ৮
  • একযোগে ৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর