রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে হত্যা মামলায় দুই নারী গ্রেপ্তার

সাতক্ষীরার কালিগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে শিরিনা বেগম (৪৮) নামে এক গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় ২৪ ঘন্টা না পেরুতেই ২ নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

আটককৃতরা হলেন- উপজেলার কুশুলিয়া ইউনিয়নের কাজীপাড়া গ্রামের কাজী মহিউদ্দিনের স্ত্রী রওশানারা বেগম (৪৫), একই গ্রামের কাজী মনিরুল ইসলামের স্ত্রী তাসলিমা খাতুন (৩৬)।

আটককৃতদেরকে সোমবার বেলা ১২টার দিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, ‘নিহত শিরিনা বেগমের বড় ছেলে কাজী শিমুল হোসেন (২৫) বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার প্রেরিক্ষে থানার উপ-পরিদর্শক মিলন বিশ্বাস অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামি রওশানারা বেগম ও তাসলিমা খাতুনকে আটক করেন।’

প্রসঙ্গত: উপজেলার কুশুলিয়া গ্রামের মৃত ওয়াদুদ ইসলামের বড় ছেলে সাদিকুল ইসলাম (৫৫) এবং তার ছোট ভাই মনিরুল ইসলাম (৪০) এর মধ্যে ৫ শতক জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিলো।

এরই সূত্রধরে গত বুধবার রাত ১১ টার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। ওই সময়ে সাদিকুলের স্ত্রী শিরিনা বেগমের হাত ও পায়ের একটি আঙ্গুল ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সেখান থেকে রবিবার (১৬ মে) সকালে বিভিন্ন পরীক্ষা- নিরীক্ষার জন্য শিরিনাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এরপর বিকেলে যাবতীয় পরীক্ষা- নিরীক্ষা শেষে কালিগঞ্জে ফেরার পথিমধ্যে ওই গৃহবধূর মৃত্যৃ হয়। খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ গৃহবধূর বাড়িতে উপস্থিত হয়ে মৃতদেহের সুরোতহাল রিপোর্ট তৈরি মর্গে প্রেরণ করেন।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী কালিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত দশ দিনব্যাপী মৌলিকবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন