সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কিডনি রোগে আক্রান্ত কলারোয়ার আব্দুল হামিদ বাঁচতে চান

সাতক্ষীরার কলারোয়ার জালালাবাদ গ্রামের আব্দুল হামিদ (৪৩)। দুইটি কিডনি একেবারে বিকল। মরণব্যাধি কিডনি রোগে আক্রান্ত আব্দুল হামিদ বাঁচতে চান।
কিন্তু চিকিৎসা খরচ চালানোর মতো অবস্থা হামিদের পরিবারের নেই।

৬ বছর আগে জীবিকার সন্ধানে পাড়ি জমায় মালয়েশিয়ায়। মালয়েশিয়ায় থাকা অবস্থায় ধরা পড়ে দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে। সেখান থেকে রমজান মাসে বাড়ি ফিরে এসে চিকিৎসা করাতে থাকে সাতক্ষীরা, যশোর, খুলনা, ঢাকাসহ বিভিন্ন জায়গায়। খরচ হয়ে গেছে প্রায় ৫ থেকে ৬লাখ মত টাকা। বৃদ্ধ মা-বাবা স্ত্রী ও দুই মেয়ে নিয়ে আব্দুল হামিদের সংসার। ভিটে বাড়িতে চার শতক জমি ছাড়া কোনো সম্পদ নেই হামিদের পরিবারের। আয় রোজগার করার মত হামিদ ছাড়া আর কেউ নেই পরিবারে। বিদেশে থেকে যা টাকা জমিয়েছিল চিকিৎসা করাতে করাতে সব শেষ।

সাতক্ষীরা মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার রাশিদুজ্জামান দুইটা কিডনি অপারেশন করে বদলানোর কথা বলেন। সেখানে চিকিৎসা বাবদ ব্যয় হবে প্রায় ১৬ লক্ষ টাকার মত। পরীক্ষা-নিরীক্ষা ও ঔষধ সহ প্রতি সপ্তাহে ডায়ালোসিসের জন্য প্রয়োজন হয় সর্বনিম্ন ১৫ হাজার টাকা। পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন সম্ভব হচ্ছে না। ঠিক মত খাওয়া হচ্ছে না তিন বেলা। এলাকার লোকজনের সহায়তায় অনেকটা মন্থর গতিতে চলছে আব্দুল হামিদের চিকিৎসা ব্যয়।
দেশবাসীকে পাশে চায় আব্দুল হামিদের পরিবার।

আব্দুল হামিদের বৃদ্ধ পিতা শেখ নাজিরউদ্দীন বলেন, ‘আমার এক ছেলে ও এক মেয়ে। আমাদের স্বামী স্ত্রীর বৃদ্ধ বয়সে বেচে থাকার একমাত্র সম্বল আমাদের এই সন্তান। মাঠের জমি জায়গা যা ছিল তাই বিক্রি করে একমাত্র ছেলে বিদেশ পাঠিয়েছিলাম কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস এখন সেই ছেলের দুইটা কিডনিই বিকল। আমরা বুড়াবুড়ি খুবই অসুস্থ। আমাদেরও নিয়মিত ওষুধ খেতে হয়। আমরা নিজেরাও কি করে চিকিৎসা হব আর ছেলের চিকিৎসা কি করে করাব? এখন ঠিক মতো দু’বেলা পেট ভরে খাওয়া পর্যন্ত জোটেনা। ভিটেবাড়িতে ৪শতক জমি ছাড়া আমার আর কিছুই নেই, যা বিক্রি করে আমার সোনা মানিক কে চিকিৎস্যা করাবো।’

আব্দুল হামিদকে বাঁচাতে তার ব্যয়বহুল চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি সাহায্যের আবেদন করেন তার বৃদ্ধ মা-বাবা ও পরিবার।
সাহায্যের জন্য প্রয়োজনে যোগাযোগ ও বিকাশ নাম্বার – ০১৭২৯১৯২৪৩৭ (আব্দুল হামিদ)।

 

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত