শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কিমের আমন্ত্রণ গ্রহণ করলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উত্তর কোরিয়া সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন রুশ নেতা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, গত চার বছরের মধ্যে বুধবার দুই নেতার প্রথম মুখোমুখি বৈঠক হয়। কিমের রাশিয়া সফরে অনুষ্ঠিত বৈঠকের পরই পুতিনকে পিয়ংইয়ং সফরের আমন্ত্রণ জানান তিনি।

গত মঙ্গলবার সকালে কিম জং উন তার ব্যক্তিগত ট্রেনে করে রাশিয়ায় প্রবেশ করেন। এর পরদিন ৭০ বছর বয়সী পুতিন এবং ৩৯ বছর বয়সী কিম তাদের মন্ত্রীদের সাথে নিয়ে পরবর্তী কয়েক ঘণ্টা বৈঠক করেন। এর পর বৈশ্বিক নানা ইস্যু ও একে অপরকে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়েও আলোচনা করেন তারা।

প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকের পর ‘সুবিধাজনক সময়ে’ পুতিনকে উত্তর কোরিয়ায় সফরের আমন্ত্রণ জানান কিম।

বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ বলেছে, রুশ প্রেসিডেন্ট আনন্দের সঙ্গে আমন্ত্রণটি গ্রহণ করেছেন। রাশিয়া ও উত্তর কোরিয়ার বন্ধুত্বের ইতিহাস ও ঐতিহ্যকে অব্যাহতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে তার ইচ্ছা পুনর্নিশ্চিত করেছেন।

বিশ্লেষকরা বলছেন, রাশিয়া ইউক্রেনে ব্যবহারের জন্য উত্তর কোরিয়ার আর্টিলারি শেল পেতে আগ্রহী। বিপরীতে পিয়ংইয়ংয়ের প্রয়োজন খাদ্য সরবরাহ, জ্বালানি এবং আধুনিক সামরিক প্রযুক্তি।

তবে ক্রেমলিন এবং উত্তর কোরিয়া কোনো অস্ত্র চুক্তির বিষয় নিশ্চিত করেনি।

এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছে যে, উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যে অস্ত্র সংক্রান্ত যে কোনো চুক্তি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবকে লঙ্ঘন করবে। সেই সঙ্গে এই উদ্যোগ উভয় দেশের উপর আরও নিষেধাজ্ঞা ডেকে নিয়ে আসতে পারে।

একই রকম সংবাদ সমূহ

বাণিজ্য কূটনীতির লক্ষ্য নিয়ে ভারতে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও

এশিয়া সফরের অংশ হিসেবে মঙ্গলবার ভারতে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এবিস্তারিত পড়ুন

উত্তাল ফ্রান্স, বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি

চলমান দাঙ্গা ও লুটপাটের ঘটনার পর রাজধানী প্যারিসের কেন্দ্রীয় অংশসহ বিভিন্ন শহরেবিস্তারিত পড়ুন

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাওয়াবিস্তারিত পড়ুন

  • সৌদিতে মৃত্যুদণ্ড : নজরুল-সুইটির সম্পর্ক নিয়ে যা জানালো পরিবার
  • আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু
  • বিশ্বে বছরে নষ্ট হয় ১০৫ কোটি টন খাবার, সবচেয়ে বেশি খাবার নষ্ট করে মালদ্বীপ
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি
  • পাকিস্তানের করাচিতে জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি
  • কলারোয়ায় সুপেয় পানির পয়েন্ট উদ্বোধন ও ডিজিটাল পানির বিলিং বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত”
  • অর্থনীতিতে নোবেল পেলেন মাইকেল উডফোর্ড ও রবার্ট হল
  • রিয়াদ বিমানবন্দরে হামলা, আহত ৪ বাংলাদেশি আইসিইউতে
  • সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ
  • নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?
  • গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী