শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কৃষাণীরা চালাবে চাষাবাদের সব যান সাতক্ষীরায় চলছে তার প্রশিক্ষণ

সাতক্ষীরা প্রতিনিধি: কৃষাণীরা চালাবে চাষাবাদের সব যান সাতক্ষীরায় চলছে তার প্রশিক্ষণ সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় নারী কৃষকদের আধুনিক চাষাবাদে যন্ত্রপাতির ব্যবহারে উদ্ভুদ্ধ করার জন্য মাসব্যাপি প্রশিক্ষণ এর শুরু হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) বিকেলে সাতক্ষীরার হর্টিকালচার সেন্টারে মাসব্যাপি এই প্রশিক্ষণের উদ্বোধন করেন ঢাকা খামারবাড়ির উপ-পরিচালক আলতাফুন নাহার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক কৃষিবিদ মো: আমজাদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা কৃষি প্রকৌশলী হারুন-অর-রশিদ, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না।
সাতক্ষীরা জেলার ৭ টি উপজেলা থেকে মোট ৩০ জন নারী কৃষক কে নিয়ে মাসব্যাপি এই প্রশিক্ষণের মাধ্যমে নারী কৃষকদের চারা উৎপাদন, রোপন, হারভেস্ট করার প্রক্রিয়া ও যন্ত্রপাতির ব্যবহার, মেরামত সম্পর্কে পরিপূর্ণ প্রশিক্ষণ প্রদান করা হবে।
কলারোয়া উপজেলার ভার্মি কম্পোষ্ট নারী উদ্যোক্তা শিখা রানি বলেন নারীর কোল খালি পড়ে থাকলেও জমির কোল খালি থাকবে না। আমরা নারীরা কৃষির একটুকরো জমি ও খালি রাখবো না। নানান প্রতিবন্ধকতা থাকলে ও এখন পরিবার পরিজন নিয়ে ভালো আছেন এই উদ্যোক্তা। আধুনিক কৃষির প্রশিক্ষন নিয়ে কাজ করে যাচ্ছেন। কয়েকটি কৃষির উপর জাতীয় পদক ও আন্তজেলা পদক পেয়েছেন তিনি। আধুনিক কৃষির অগ্রগতির জন্য পুরুষের পাশাপাশি তাই ভূমিকা রাখতে চান এই নারী উদ্যোক্তা।
উপ-পরিচালক আলতাফুন নাহার তার বক্তব্যে বলেন ১২ ধরনের কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে নারীরা কৃষিতে অগ্রনী ভূমিকা রাখতে পারবে। ৩০% নারীকে আধুনিক কৃষিতে এগিয়ে নেওয়ার প্রয়াস থাকলেও নয় হাজার মানুষের প্রশিক্ষণের মধ্যে আমাদের নারীদের কষির প্রতি আগ্রহের জায়গা থেকে আমরা সাড়ে চার নারীকে এই যন্ত্রপাতির উপর প্রশিক্ষণ প্রদান করবো। এরফলে নারীর ক্ষমতায়নের পাশাপাশি নারীরা সাবলম্বি হবে।

একই রকম সংবাদ সমূহ

সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের লংমার্চ

এইচএসসি ও সমমান পরীক্ষা-সংক্রান্ত বিভিন্ন দাবিতে ঘোষিত ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’বিস্তারিত পড়ুন

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

  • হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা
  • শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ
  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান