শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে এতিম সুইটি ও শিশু কন্যার পাশে দাঁড়ালো ন্যাশনাল প্রেস সোসাইটি

যশোরের কেশবপুরে অসহায় এতিম সুইটি খাতুন ও তার ৪ মাসের শিশু কন্যা তুবাতুল জান্নাতের পাশে দাঁড়ালো ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ। এ সময় গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার পক্ষ থেকে অসহায় এতিম পরিবারকে ঈদ সামগ্রী ও শিশু খাদ্যসহ নতুন জামা-কাপড় প্রদান করা হয়।

কেশবপুর উপজেলার পাঁজিয়া গ্রামের পিতা মৃত সাদেক আলী গাজী ও মৃত জোহরা বেগমের মেয়ে পিতা-মাতা হারা অসহায় এতিম সুইটি খাতুনের দূর্বলতার সুযোগ নিয়ে একই গ্রামের আবু বক্কর সিদ্দিক গাজীর ছেলে রাজু আহম্মেদ প্রেমের ফাঁদে ফেলে অভিনব প্রতারণার খবর জানতে পেরে ওই এতিম সুইটি খাতুন ও তার শিশু কন্যা তুবাতুল জান্নাতের পাশে দাঁড়ালো ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ। অসহায় এতিম সুইটি খাতুন ও তার শিশু কন্যা মানবেতর জীবন-যাপন করায় ন্যাশনাল প্রেস সোসাইটির পক্ষ থেকে ১০ কেজি চাল, ২ লিটার তেল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি রসুন, ১ কেজি চিনি এবং শিশু কন্যা তুবাতুল জান্নাতের জন্য ২ সেট ঈদের নতুন পোষাক, ২ প্যাকেট ল্যাক্ট্রোজেন- ১ (শিশু খাদ্য), ৪ প্যাকেট সুজি প্রদান করেন

সংগঠনের সভাপতি শামীম আখতার মুকুল। ওই সময় সুইটি খাতুন তার স্বামীর অভিনব প্রতারণার বিষয়টি সকলের সামনে উপস্থাপন করে আইনগত সহযোগিতা চাইলে সংগঠনের পক্ষ থেকে আইনগত সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় সুইটি খাতুন তাকে প্রতারণা করে তালাক দেওয়া হয়েছে তার কপি ও ৭নং পাঁজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর সমস্যা সমাধানের আবেদনের কপি এবং বিবাহর নিকাহ্নামা প্রদান করে।

এ সময় ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুম্ময় হাওলাদার বিকাশ, সহ-সভাপতি মঞ্জুরুল হোসেন ডাবলু, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল অধিকারী, সহ- সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসাইন, মানবাধিকার বিষয়ক সচিব মৃদুল সরকার, গণমাধ্যম বিষয়ক সচিব রবিউল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক ওলিয়ার রহমান, প্রচার সম্পাদক সোহেল পারভেজ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সৌরভ কবীর, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সিরাজুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য শিউলী হালদার, আব্দুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, রবিউল ইসলাম, ইউনুছ আলী প্রমুখ।

উল্লেখ্য যে, ২০১৯ সালে প্রতিবেশী পাঁজিয়া গ্রামের আবু বক্কর সিদ্দিক গাজীর ছেলে রাজু আহম্মদ একই গ্রামের মৃত সাদেক আলী গাজী ও মৃত জোহরা বেগমের মেয়ে অসহায় এতিম সুইটি খাতুনের দূর্বলতার সুযোগ নিয়ে প্রেমের ফাঁদে ফেলে অভিনব কায়দায় ২০১৯ সালের ১২ ডিসেম্বর সাতক্ষীরা জজকোর্টে এ্যাফিডেভিট করে সাতক্ষীরার নিকাহ রেজিস্ট্রারের মাধ্যমে ৫ লাখ টাকা কাবিনে বিবাহ করে এবং সাতক্ষীরা শহরেই বাসা ভাড়া করে বসবাস করতে থাকে। সেখানেই বসবাসরত অবস্থায় সুইটি খাতুন অন্তসর্তা হয়ে পড়ে। এর পর রাজু আহম্মেদ স্ত্রী ও সন্তানের মর্যাদা দেবে না মর্মে পিতামাতাকে গোপন করে কেশবপুর পৌরসভার বায়সা এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করে। এরই মধ্যে রাজু’র ভগ্নীপতি মনিরামপুরের নেহালপুর গ্রামের মুনসুর রহমানের ছেলে কামাল হোসেনের সহযোগিতায় সুইটি খাতুনকে গর্ভের সন্তান নষ্ট করার এবং যশোর জজকোর্টে নিয়ে তালাক দেওয়ার চেষ্টা করে। বর্তমানে প্রতারক স্বামী আত্মগোপনে রয়েছে। সে কারণে পিতা-মাতা হারা এতিম সুইটি খাতুন তার শিশু কন্যাকে নিয়ে মানবেতর জীবন যাপন করায় স্বামীর সংসার ফিরে পাওয়ার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

​তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত: সদরের ১৬ মসজিদে জায়নামাজ ও কার্পেট বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী এবংবিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশবিস্তারিত পড়ুন

যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক

যশোর সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫)বিস্তারিত পড়ুন

  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা
  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস
  • ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু