সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো খবর..

কেশবপুরে করোনার টিকার ফ্রি নিবন্ধন ক্যাম্প

যশোরের কেশবপুর সদর ইউনিয়নের খতিয়াখালি দাসপাড়ায় বেসরকারী উন্নয়ন সংস্থা পরিত্রাণ এর উদ্যোগে করোনা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে প্রচারাভিযান ও ফ্রি নিবন্ধন ক্যাম্প দাতা সংস্থা ইউকেএইড ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বুধবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা দলিত পরিষদের সভাপতি সুজন কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, উপজেলা সমাজসেবা অফিসের প্রতিনিধি ফারুক হোসেন, ইউপি সদস্য নাজমা খাতুন, ইউপি সদস্য মৃনাল কান্তি দাস, অধ্যাপক বাসেদ আহমেদ, মাখন লাল দাস ও পরিত্রাণ প্রদীপ প্রকল্পের সমন্বয়কারী মোঃ রবিউল ইসলাম।

অনুষ্ঠানে শত-শত নারী পুরুষ নিবন্ধন করে এবং সঙ্গে সঙ্গে তাদের মধ্যে নিবন্ধন কার্ড বিতরণ করা হয়।

বিদ্যানন্দকাটি ইউনিয়নে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত

যশোরের কেশবপুরের বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ভান্ডারখোলা বাজারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বুধবার দুপুওে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিদ্যানন্দকাটি ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক বি এম ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায় ও দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, সহ-সভাপতি ফরিদা বেগম, উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রমেশ দত্ত, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুল গফুর গফ্ফার, বিদ্যানন্দকাটি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ব্যাংকার গোপাল চন্দ্র চৌধূরী, সাধারণ সম্পাদক তবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা মাষ্টার আবুল কাশেম জমাদ্দার, হাসানপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক সিরাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগনেতা জসিম উদ্দিন, বিদ্যানন্দকাটি ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেম্বর রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান খান মুকুল, ছাত্রলীগ নেতা খান রকি, হিজলডাঙ্গা কলেজের গভার্নিং বডির সভাপতি সামছুর রহমান, পাঁজিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুর রাজ্জাক, কালিয়ারি এস বি এল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ আজিজুর রহমান, প্রধান শিক্ষক এস এম মুনজূর রহমান, হাড়িয়াঘোপ সাহিত্য পরিষদের সভাপতি বলাই দেবনাথ প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাবিস্তারিত পড়ুন

  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের