বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

যশোরের কেশবপুরে বিভিন্ন আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

রোববার উপজেলা উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন অঙ্গ সংগঠন ও বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।

দিবসটি পালনে কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শহরের চিংড়ার মোড়স্ত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার (এমপি)এর পক্ষে, উপজেলা প্রশাসন, উপজেলা আ’লীগ ও আ’লীগের বিভিন্ন সহযোগি অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, প্রশাসক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কেশবপুর, যশোর, কেশবপুর প্রেস ক্লাব কেশবপুর, ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা, জেলা পরিষদ, স্বাস্থ্য বিভাগ, খেলাঘর কেশবপুর শাখাসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।

পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও শোক দিবস উপলক্ষে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার ও যুবদের মধ্যে চেক বিতরণ করা হয়।

শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদের ইমাম মাওলানা আব্দুল কালাম আজাদ।

বিকেলে খেলাঘর কেশবপুর শাখা, ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর শাখাসহ দিবসটি উপলক্ষে কবিতা পাঠ, ছবি আঁকা প্রতিযোগিতা আলোচনা সভা ও দোয়া করা হয়।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডেরবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ

যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায়বিস্তারিত পড়ুন

জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনূর্ধ্ব-২১ দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন যশোরের মণিরামপুর উপজেলারবিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত
  • শিশু আরাফাতের জীবন বাঁচাতে মানবিক সহায়তার আবেদন
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক