বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্সের বার্ষিক সাধারণ সভা

ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) কেশবপুর উপজেলা শাখার বার্ষিক সাধারন সভা শুক্রবার সকালে পরিত্রাণ এর প্রশিক্ষণ কক্ষে সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি-সিডা এর অর্থায়নে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরী সহযোগীতায় পরিত্রাণের ওয়াই মুভস্ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা এনসিটিএফ-এর সভাপতি পিয়া দাসের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা-২০২১ এবং কর্ম পরিকল্পনা প্রনয়ণে (২০২১- ২২) দিনব্যাপি কর্মসূচীর প্রথম পর্বে জাতীয় সংগীতের মাধ্যমে উদ্ভোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নাগরিক সমাজের আহবায়ক এ্যাড. আবু-বক্কার সিদ্দিকী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাব এর সভাপতি এস আর সাঈদ ও পরিত্রাণ এর প্রদীপ প্রকল্পের সমন্বয়কারী রবিউল ইসলাম।

আশা দাসের সভাপতিত্বে পূর্বের কমিটি ভেঙ্গে দিয়ে ইয়েস বিডির জেলা সভাপতি মিনা দাস দ্বিতীয় পর্বে এনসিটিএফ সদস্যবৃন্দদের সম্মতিতে ওয়াই মুভস্ এর প্রজেক্ট অফিসার উজ্জ্বল দাস এবং পরিত্রাণ এর সমন্বয়কারী রবিউল ইসলাম এর উপর নির্বাচন পরিচালনার দায়িত্ব অর্পন করেন। এনসিটিএফ সদস্যরা গণতান্ত্রিক উপায়ে ভোটাভুটির মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হন পিয়া দাস, সহ সভাপতি সুব্রত দাস, সাধারণ সম্পাদক আশা দাস, সাংগাঠনিক সম্পাদক সুজিত দাস, যুগ্ন্ সাধারণ সম্পাদক অপর্না দাস, চাইল্ড পার্লামেন্ট মেম্বর চয়ন দাস ও মেঘনা দাস , শিশু গবেষক জীবন দাস ও অন্তি দাস, শিশু সাংবাদিক শুভ দাস ও সম্পা দাস।

ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ) কেশবপুর উপজেলা শাখার কার্যনির্বাহী পরিষদ এর নবগঠিত কমিটি আগামী এক বছরের কর্মপরিকলপনা ঘোষনা করেন সভাপতি পিয়া দাস। বার্ষিক সাধারণ সভায় মোট- ৩৬ জন তাদের ভোট প্রয়োগ করে। সভায় ওয়াই মুভসের স্বেচ্ছাসেবক মিনা দাস ও প্রদীপ প্রকল্পের সুমন দাস উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক

যশোরের মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের পাঁচকাটিয়া ও পাঁচবাড়িয়া গ্রামের পানিবন্দি এলাকা পরিদর্শনবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডেরবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত