সোমবার, জুন ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে পহেলা রমজানে মসজিদ উদ্বোধন

যশোরের কেশবপুরে বুধবার পহেলা রমজান সন্ধ্যায় বড়েঙ্গা সরদারপাড়া পাঞ্জেখানা জামে মসজিদে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এসময় দোয়ার মধ্য দিয়ে নবনির্মিত মসজিদটির শুভ উদ্বোধন করা হয় এবং পাঁচ ওয়াক্ত নামাজ আাদায় করার জন্য অনুরোধ করা হয়।

প্রতিষ্ঠাতার বড় ছেলে নাছির উদ্দীনে আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত মুসল্লিদের মাধ্যমে জানা গেছে, উপজেলার বড়েঙ্গা গ্রামের সরদারপাড়ার মৃত নুরুল ইসলাম মৃত্যুর আগে মসজিদ তৈরি করার জন্য সর্ব প্রথম নিজদের জমি আল্লাহর ঘর মসজিদের নামে মৌখিকভাবে দিয়ে দেন। সেই থেকে মসজিদ তৈরি করার কাজ চলা কালিন তিনি মারা যান। সে কারণে মসজিদের প্রতিষ্ঠাতা হিসেবে মৃত নুরুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে। এসময় উপস্থিতগন প্রতিষ্ঠাতা ও জমি দাতাদের সম্মানর্থে তাঁর ভাই রেজাউল করিমকে আহবায়ক করে একটি পরিচালনা কমিটি করা হয়েছে।

প্রতিষ্ঠাতার বড় ছেলে নাছির উদ্দীন সার্বিক সহযোগিতা করেছেন বলে জানান।

উদ্বোধন অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন উক্ত মসজিদের ইমাম কারী মোঃ কেসমত আলী গাজী।

ইফতারি ও দোয়া অনুষ্ঠানে মহোল্লার হযরত আলী সরদার, শিহাব শাহারিয়ার, জসিমউদদীন, মহাতাব গাজী, মোকছেদ সরদার, ইমরান গাজী, হাসেম আলী, লিটন, সিয়াম শাহরিয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের, রাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের হাজরাকাটি গ্রামে বাবাকে বিদ্যুৎস্পৃষ্টবিস্তারিত পড়ুন

মুক্তেশ্বরী নদীতে অবৈধ পাটা ও নিষিদ্ধ জালের দৌরাত্ম্য, হুমকির মুখে পানিপ্রবাহ ও মৎস্যসম্পদ

যশোরের মণিরামপুর উপজেলার মুক্তেশ্বরী নদী ও আশপাশের জলাশয়ে অবৈধভাবে বাঁধ বা পাটাবিস্তারিত পড়ুন

মনিরামপুরে ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃ*ত্যু

ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে যশোরের মনিরামপুরে লিয়াকত গাজী (৬০) নামের একজন কৃষকেরবিস্তারিত পড়ুন

  • ১০ টাকায় বিক্রি চাষির পটোল, ২৫-৩০ টাকায় কিনছেন ক্রেতা
  • ‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ
  • মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি
  • মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে
  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন