বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর পেলেন ৫ পরিবার

জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে ভুমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম ২য় পর্যায়ে রবিবার সকাল ১১ টায় সারাদেশে ভিডিও কনফারেন্স ও টেলিভিশনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে ৩ হাজার ৩ শত ৪০ টি পরিবারকে প্রধান অতিথি হিসাবে জমি-সহ গৃহপ্রদান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রিযিবুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে কেশবপুর উপজেলায় ভুমিহীন-গৃহহীন ৫টি পরিবারের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জমি সহ ঘর হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্যা, থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন দফাদার, পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল লতিফ প্রমুখ।

এসময় জমি ও গৃহহীন সাতবাড়ীয়া গ্রামের কামরুল বিশ্বাস, নজরুল ইসলাম গাজী ও শিউলী বেগম মালা এবং জাহানপুর গ্রামের হবিবর রহমান ও বাশারফ হোসেন সাদ্দামকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জমি সহ ঘর প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার

যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন

যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক

যশোরের মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের পাঁচকাটিয়া ও পাঁচবাড়িয়া গ্রামের পানিবন্দি এলাকা পরিদর্শনবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডেরবিস্তারিত পড়ুন

  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • মণিরামপুরে নারী ও শিশু নির্যাতন মামলার প্রধান আসামি গ্রেফতার
  • রাজগঞ্জে হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি : ঝুঁকিতে জনস্বাস্থ্য
  • যশোরের রাজগঞ্জের মোবারকপুরে প্রকাশ্যে জুয়ার আসর! মিলছে না প্রতিকার
  • মণিরামপুরের জালঝাড়া বাজারে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃ*ত্যু
  • ‘মানসিক অসুস্থ’ কন্যার আচরণে এমপির বাড়িতে হামলা গ্রহণযোগ্য নয়: জামায়াত