রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় ওষুধ বিক্রয় প্রতিনিধির মৃত্যু

যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় ওষুধ বিক্রয় প্রতিনিধি মিজানুর রহমান নামে একজন নিহত হয়েছেন।
গত বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

থানা পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার কেশবপুর-কলাগাছি সড়কের সাতাইশকাটি নামক এলাকায় বিপরীতমুখী ইজিবাইক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল চালক ওষুধ বিক্রয় প্রতিনিধি মিজানুর রহমান মারা যান। তিনি পাশ্ববর্তী তালা উপজেলার কলাপোতা মির্জাপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিন বিশ্বাসের ছেলে। তিনি ভেটেনারি ওষুধ বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। এ সময় ইজিবাইকের যাত্রী পাশ্ববর্তী ডুমুরিয়া উপজেলার ধামালিয়া গ্রামের বিজয় পাল (৪০) নামে এক ব্যক্তি আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এলাকাবাসী জানায়, দুর্ঘটনা কবলিত স্থানে একটি ট্রাক থেকে মালামাল নামানোর সময় পাঁজিয়ামুখী মোটর সাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। তবে ওষুধ বিক্রয় প্রতিনিধি মিজানুর রহমান ঘটোনাস্থলে মারা যান।

কেশবপুর থানা পুলিশের উপ-পরিদর্শক ফজলে রাব্বি জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে ব্যাটারি চালিত ইজিবাইকটি জব্দ করা হয়েছে। ইজিবাইক চালক পলাতক রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক