বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে ৩০০পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

সোহেল পারভেজ, কেশবপুর : যশোরের কেশবপুরে বৃষ্টি ও নদ-নদীর পানিতে জলাবদ্ধ হয়ে পড়া অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী করা হয়েছে। এস আর যুব ও সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে পৌর এলাকার ৩০০ পরিবারের মাঝে ওই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এস আর যুব ও সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সাঈদুর রহমান সাঈদের অর্থায়নে ও সংগঠনের সভাপতি মাস্টার এস এম ইমতিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে শুক্রবার সকালে শহরের গমপট্টিতে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ করেন,কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য মেহেদি হাসান জাহিদ,পৌর জামায়াত ইসলামীর ১ নং ওয়ার্ডের সেক্রেটারি আজিজুর রহমান ও জামায়াত ইসলামীর নেতা মতিয়ার রহমান প্রমুখ।

এমন সহযোগিতা পেয়ে খুশি বানভাসি মানুষ। প্রাণভরে দোয়া করলেন সংস্থার জন্য। আজ আমাদের খাবার দিচ্চে। আল্লাহ তাদেরকে দীর্ঘজীবী করুক।

অনুষ্ঠানের প্রধান অতিথি আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, তারা করোনায় এই দুর্যোগ কালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। শুধুমাত্র যারা ত্রাণ পাওয়ার যোগ্য তাদের তালিকা করে হাতে হাতে খাদ্যসামগ্রী দিয়েছে। আমাদের উপজেলায় তাদের এই মহৎ কাজের অংশ হতে পারায় আমি তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন ভবিষ্যতেও এস আর যুব ও সমাজকল্যাণ সংস্থা যেন এমন কার্যক্রম চলমান রাখতে পারে। আপনাদের পাশে দাঁড়াতে পারে।

একই রকম সংবাদ সমূহ

যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ ও যশোর-২ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের প্রথম দিনেবিস্তারিত পড়ুন

যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন

যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন যশোরের ছয়টি আসনের মধ্যেবিস্তারিত পড়ুন

১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা

সোহেল পারভেজ, কেশবপুর প্রতিনিধি : দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার পর আবারও নিজবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা
  • কেশবপুরে “শেকড়ের সন্ধানে” সংস্থা’র সাহিত্য আসর
  • কেশবপুরে দারিদ্র বিমোচনে ১৩ টি পরিবারের মাঝে গরু বিতরণ
  • কেশবপুরে ভূমি মেলা উদ্বোধন