সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুর প্রেসক্লাবের নির্বাচন : আশরাফ সভাপতি, জয়দেব সম্পাদক

উৎসবমুখর পরিবেশে কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

নির্বাচনে কোন প্রতিদ্বন্দি না থাকায় বিনা ভোটে সভাপতি পদে আশরাফ-উজ-জামান খাঁন, কোষাধ্যক্ষ পদে শামসুর রহমান, দপ্তর সম্পাদক পদে মশিয়ার রহমান এবং ক্রীড়া ও সাংষ্কৃতি সম্পাদক শেখ শাহিনুর ইসলাম আগেই নির্বাচিত হন।

শনিবার নির্বাচনের দিন শুধুমাত্র সাধারণ সম্পাদক, যুগ্ন সাধারণ সম্পাদক, গ্রন্থাগার ও নির্বাহী কমিটির ৫ সদস্য পদে তুমুল প্রতিদ্বন্দিতার মধ্য দিয়ে প্রেসক্লাবের দ্বি-বার্ষিকী নির্বাচন সম্পন্ন হয়।

সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে কেশবপুর প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

মোট ৫৫ ভোটের মধ্যে ভোটারাধিকার প্রয়োগ হয় ৫১টি।

নির্বাচনে ২৪ ভোট পেয়ে জয়দেব চক্রবর্তী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মেতাহার হোসাইন ভোট পেয়েছেন ২১ ভোট পেয়ে পরাজিত হয়েছে। তিনি সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
সহ-সভাপতি পদে মোল্যা আব্দুস সাত্তার ৩১ ও আব্দুল হাই সিদ্দিকী ৩০ ভোট পেয়ে নির্বাচিত হন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব রুহুল কুদ্দুস পেয়েছেন ২৫ ভোট।
যুগ্ন সাধারণ সম্পাদক পদে উৎপল দে ৩১ ও এম.আর মঈন ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মজিদ ১৮ ও আব্দুর রহমান ১৬ ভোট পেয়েছেন।
গ্রন্থাগার পদে মতিয়ার রহমান ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দি শাহিনুর রহমান পেয়েছেন ২১ ভোট।
নির্বাহী কমিটির ৫ সদস্য পদে নুরুল ইসলাম খান ৪০, আব্দুল্লাহ আল ফুয়াদ ৩৩, কে এম কবির হোসেন ২৯, আব্দুর রাজ্জাক ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
আব্দুল করিম ও ইকতিয়ার হোসেন উভয় ২৫ ভোট পাওয়ায় ৫ম সদস্য পদের ফলাফল স্থগিত রয়েছে।
একই পদে ২৩ ভোট পেয়ে পরাজিত হয়েছে রুহুল আমীন।

নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন আব্দুস সালাম, আব্দুল মোমিন ও সিদ্দিকুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

যশোরের মণিরামপুরে পানিতে ডুবে জুনায়েদ নামের ৪ বছরের এক শিশু মারা গেছে।বিস্তারিত পড়ুন

কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের পর নিখোঁজ রয়েছেন যশোরের মণিরামপুরের এক দম্পতিবিস্তারিত পড়ুন

বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

যশোরের বেনাপোলে মুরগিবাহী একটি ভ্যান থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ডবিস্তারিত পড়ুন

  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর
  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ