রবিবার, জুন ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কোভিশিল্ড নেওয়া ৮৪ শতাংশ মানুষই ডেল্টা মোকাবিলায় সক্ষম : আইসিএমআর

কোভিশিল্ডের দু’টি টিকা নিয়েছেন, এমন ৮৩.৯ শতাংশ ব্যক্তির শরীরে করোনাভাইরাসের ডেল্টা প্রজাতিকে খতম করার মতো অ্যান্টিবডির খোঁজ মিলেছে।

একটি রিপোর্ট প্রকাশ করে এমনটাই জানাল ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যালর রিসার্চ (আইসিএমআর)।

অর্থাৎ যাঁদের নমুনা সংগ্রহ করে এই রিপোর্ট তৈরি হয়েছে, তাঁদের মধ্যে ১৬.১ শতাংশ ব্যক্তির শরীরে তেমন অ্যান্টিবডির খোঁজ মেলেনি, যা ডেল্টা প্রজাতিকে রুখতে দিতে পারে। কিন্তু যাঁরা কোভিশিল্ডের একটি টিকা নিয়েছেন, তাঁদের মধ্যে ৫৮.১ শতাংশ ব্যক্তির শরীরে ডেল্টা প্রজাতির মোকাবিলায় সক্ষম অ্যান্টিবডি তৈরি হয়নি, বলছে ওই রিপোর্ট।

ভেলোরের খ্রিস্টান মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রাক্তন প্রধান টি জেকব জন বলেন, ‘খুঁজে পাওয়া যায়নি মানে একেবারে নেই, তা নয় কিন্তু। অ্যান্টিবডি এতটাই কম তৈরি হয়েছে যে তা ধরা পড়েনি। কোমর্বিডিটি অর্থাৎ মেধুমেহ, হাইপারটেনশন, হৃদরোগের সমস্যা যাঁদের আছে, এবং ৬৫-ঊর্ধ্ব যাঁদের বয়স, তাঁদের শরীরে অ্যান্টিবডি কমই তৈরি হয়। পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি করতে তাঁদের হয়তো তৃতীয় টিকা নিতে হতে পারে।’

দু’টি টিকায় অ্যান্টিবডি তৈরি না হলে ৬৫-ঊর্ধ্বদের বুস্টার টিকা নেওয়া জরুরি, বললেন বিশেষজ্ঞরা

কোভিশিল্ডের দু’টি টিকা নেয়ার পর ৬৫-ঊর্ধব এবং কোমর্বিড রোগীদের একাংশের শরীরে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি হচ্ছে না। তাঁদের হয়ত তৃতীয় অর্থাৎ বুস্টার টিকা নিতে হতে পারে।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যালর রিসার্চ (আইসিএমআর)-এর একটি সমীক্ষার রিপোর্ট বিশ্লেষণ করতে গিয়ে এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।

একটি সমীক্ষা চালিয়ে আইসিএমআর জানিয়েছে, কোভিশিল্ডের দু’টি টিকা নেওয়া ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করে দেখা গিয়েছে, ১৬.১ শতাংশ ব্যক্তির শরীরে ডেল্টা প্রজাতিকে মোকাবিলা করার মতো অ্যান্টিবডির খোঁজ পাওয়া যাচ্ছে না।

সেই বিষয়টি নিয়ে ভেলোরের খ্রিস্টান মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রাক্তন প্রধান টি জেকব জন বলেন, ‘খুঁজে পাওয়া যায়নি মানে একেবারে নেই, তা নয়। অ্যান্টিবডি এতটাই কম তৈরি হয়েছে যে তা ধরা পড়েনি।’

ওই রিপোর্ট বিশ্লেষণ করতে গিয়ে তিনি বলেন, ‘হতে পারে, মূলত সুস্থ-সবল ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে এই রিপোর্ট তৈরি করা হয়েছে। যাঁদের শরীরে অ্যান্টিবডির খোঁজ মেলেনি, তাঁরা হয় ৬৫ ঊর্ধ্ব অথবা তাঁদের কোমর্বিডিটি অর্থাৎ মধুমেহ, উচ্চ রক্তচাপ, হৃদরোগের সমস্যা আছে। যাঁদের এই ধরনের সমস্যা রয়েছে তাঁদের শরীরে এমনিতেই কম অ্যান্টিবডি তৈরি হয়। দেহে পর্যাপ্ত অ্যান্টিবডি তৈরি করতে তাঁদের হয়তো তৃতীয় টিকা নিতে হতে পারে।’

একই রকম সংবাদ সমূহ

মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা

গ্রুপসেরা হওয়ার নিশ্চয়তা আগেই মিলেছিল। তাই জর্ডানের বিপক্ষে একাধিক পরিবর্তন এনে দলবিস্তারিত পড়ুন

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগেরবিস্তারিত পড়ুন

  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা
  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা