সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উপকূলীয় বেড়িবাঁধ সংস্কারের নামে বৃক্ষ নিধন!

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের কারণে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে জনজীবনে সংকট প্রতিনিয়ত বাড়ছে। সুপার সাইক্লোন আম্ফানের আঘাত ও ইয়াসের প্রভাবে সংকট আরো বাড়িয়ে দিয়েছে। ঘূর্ণিঝড়ের পর জনজীবনে স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি। বরং টেকসই বেড়িবাঁধের অভাবে জনগণ দূর্ভোগ পোহাচ্ছে।

সম্প্রতি বর্ষা মৌসুমে দক্ষিণ-পশ্চিম উপকূলের বেড়িবাঁধ সংস্কারের কিছু কাজ শুরু হয়েছে। এসব কাজের অগ্রগতি নিয়ে জনমনে ক্ষোপ রয়েছে। উপকূলের বেড়িবাঁধ রক্ষার গাছ ও বাঁধের গোড়া থেকে মাটি কেটে বাঁধের সর্বনাশ করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিযুক্ত ঠিকাদার।

বেড়িবাঁধের কাজ স্থানীয় শ্রমিকদের দিয়ে করার কথা থাকলেও তা করা হচ্ছে এস্কেভেটর মেশিন দিয়ে।

বাঁধের পাশে গড়ে ওঠা সকল ধরনের হাজার হাজার গাছ কেটে দেওয়া হচ্ছে।

খুলনার কয়রা উপজেলার ৩নং মহেশ্বরীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড এর পূর্ব হড্ডা গ্রামে বেড়িবাঁধ সংস্কারে এমন চিত্র উঠে এসেছে।

দেখা গেছে, এস্কেভেটর মেশিন দিয়ে বেড়িবাধের পাশ দিয়ে থাকা সকল গাছ কেটে মাটি কাটছে।

এই গ্রামের সত্যজীত মিস্ত্রী বলেন, ‘এস্কেভেটর মেশিন দিয়ে বেড়িবাধের পাশ দিয়ে থাকা গাছগুলো ভেঙে গাছের উপর মাটি ফেলা হচ্ছে। এভাবে হাজার হাজার গাছ নির্বিচারে কাটলে বেড়িবাঁধ দেওয়ার দরকার নেই। বাঁধের গোড়া থেকে মাটি কেটে বেড়িবাঁধে দেওয়া হচ্ছে। এভাবে বেড়িবাঁধের সর্বনাশ করা হচ্ছে।’

পূর্ব হড্ডা গ্রামের সকল স্তরের জনগণ বেড়িবাঁধের পাশের গাছ কাটা বন্ধের জন্য যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
তারা সরকারের নিকট টেকসই বেড়িবাঁধের দাবী করেছেন।

একই রকম সংবাদ সমূহ

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসের ১ম আসরের সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্রবিস্তারিত পড়ুন

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছেবিস্তারিত পড়ুন

  • খুলনার ডুমুরিয়ায় চায়ের দোকানে গুলি করে যুবককে হত্যা
  • বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক
  • খুলনায় শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শফিকুর রহমান
  • একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড
  • বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটি ঘোষণা
  • এবার মেস থেকে তরুণীসহ সাতক্ষীরার তালার জামায়াত নেতার ছেলে আটক
  • তরুণদের অংশগ্রহণে খুলনায় তিন দিনব্যাপী ‘স্বাধীনতা প্রকল্প’ প্রশিক্ষণ
  • খুলনা বিশ্ববিদ্যালয়ে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা শীর্ষক সংলাপ
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ