শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনার কয়রায় নৌকার পক্ষে নির্বাচন করায় হামলা, আহত ২ ছাত্রলীগ কর্মী

খুলনা -৬ (কয়রা -পাইকগাছা) আসনে নৌকার পক্ষে নির্বাচন করার জের ধরে ছাত্রলীগের ২ কর্মীকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের হামলায় পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে৷

আহতরা হলেন ঘুগরাকাটি গ্রামের আহসান সানার ছেলে আবির হোসেন (১৭) আবির চলমান এস এসসি পরিক্ষার্থী ও একই গ্রামের হাবিবুল্লাহ ( ১৮)। আহতরা বর্তমানে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এরা সবাই দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত।

বৃহস্পতিবার (১৪ মার্চ ) রাত আনুমানিক ৭ টায় উপজেলার বাগালী ইউনিয়নের ঘুগরাকাটি এলাকায় এ ঘটনায় ঘটে।

আহত আবির হোসেন ও হাবিবুল্লাহ জানান, তারা গত দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষের কর্মী ছিলেন। বিভিন্ন প্রচার প্রচারণায় অংশ নেয়াসহ নৌকার পক্ষের কর্মীদের তাদের বাড়িতে খাওয়ারও ব্যবস্থা করেন। নির্বাচনের শুরু থেকে নৌকার পক্ষে কাজ করায় স্থানীয় ঈগল প্রতীকের লোকজন বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছিলেন।

গতকাল রাতে মসজিদ থেকে বের হলেই আগে থেকে অতপেতে থাকা স্থানীয় ইউপি সদস্য ইকবল সানার ছোট ছেলে নাঈমের নেতৃত্বে একই গ্রামের তুহিন মোড়ল, আবু হাসান, বাইজিদ মোড়ল, সিব্বির মোড়ল, তৈয়েবুর গাজি,মতিউর গাজিসহ ১০-১৫ জন লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়৷ এসময় ব্যাপক মারপিট করে তারা। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।তারা বলেন, নাঈম দীর্ঘদিন স্থানীয় কিশোর গ্যাং নিয়ন্ত্রেণর মাধ্যমের এলাকায় বিভিন্ন অপরাধ পরিচালনা করেন।

স্থানীয় ও আহত পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় ইউপি সদস্যের ছেলে নাঈম হোসেন দীর্ঘ দিন এলাকায় মারামারি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন ও কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রণ করেন। আহতরা কেন নৌকার নির্বাচন করলো এইটাই তাদের অপরাধ। এর আগে তারা বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছিলেন। এসময় আহতদের পরিবার থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য ইকবল সানার ছেলে নাঈম হোসেন জানান,দলীয় কোন মারামারি হয়নি। আর আমি তাকে মারি নাই । আমি বরং সমাধানের চেষ্টা করি ২ পক্ষের মারামারি।

কয়রা থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ঘুগরাকাটি যে ঘটনা ঘটেছে তা জানার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলের গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটেরবিস্তারিত পড়ুন

সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের আবেদনের প্রয়োজন হয় না বলে মন্তব্য করেছেনবিস্তারিত পড়ুন

ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত হওয়ার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধবিস্তারিত পড়ুন

  • জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি
  • আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না: খলিলুর রহমান
  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি
  • ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়েও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী
  • নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী
  • তারেক রহমান ৬২-তে : প্রতিকূলতার আগুন পেরিয়ে সরকারপ্রধান
  • সরকারের অনেক জনমুখী নীতি জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে অনুপ্রাণিত : মাহদী আমিন
  • যথেষ্ট হয়েছে, আর নয়: প্রধানমন্ত্রী
  • অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী