শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনায় দিনব্যাপী নদী মেলা শুরু হচ্ছে ২০ এপ্রিল

সেলিম হায়দার ॥ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের যশোর-খুলনা-সাতক্ষীরা জেলার নদ-নদী রক্ষা, জলাবদ্ধতা ও পরিবেশ সমস্যা সমাধানের উপায় নির্ধারণের লক্ষ্যে খুলনায় দিনব্যাপী নদী মেলা-২০২৪ অনুষ্ঠিত হবে।

শনিবার (২০ এপ্রিল) খুলনায় শিল্পকলা একাডেমিতে উত্তরণ ও পানি কমিটির আয়োজনে এ নদী মেলা অনুষ্ঠিত হবে।

নদী মেলাটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করবেন মাননীয় ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ (এমপি)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অত্র অঞ্চলের (আশাশুনি-দেবহাটা কালিগঞ্জ) সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক, (পাইকগাছা-কয়রা) সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান, (অভয়নগর- বাঘারপাড়া) সংসদ সদস্য এনামুল হক বাবুল, (তালা-কলারোয়া) সংসদ সদস্য ফিরোজ আহম্মেদ স্বপন, (সাতক্ষীরা সদর) সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান, (মনিরামপুর) সংসদ সদস্য মোঃ ইয়াকুব আলী, (কেশবপুর) সংসদ সদস্য মোঃ আজিজুল ইসলাম, (সংরক্ষিত নারী আসন) সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।

নদী মেলায় উপস্থিত থাকবেন পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বিশেষজ্ঞ সংস্থা সিইজিআইএস এর নির্বাহী পরিচালক ড. মালিক ফিদা আব্দুল্লাহ খান, আইডব্লিউএম এর নির্বাহী পরিচালক জহির-উল হক খান এবং আলোচক হিসাবে অন্যান্যদের সাথে উপস্থিত থাকবেন পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণ-পশ্চিম জোন, খুলনার অতিরিক্ত প্রধান প্রকৌশলী বিদ্যুৎ কুমার সাহা ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

খুলনা, সাতক্ষীরা ও যশোর প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিকবৃন্দ, স্থানীয় সরকার প্রতিনিধিবৃন্দ।

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, নদী ও পরিবেশ নিয়ে আন্দোলনকারী নাগরিক সংগঠনের প্রতিনিধি, ভূমি কমিটি, পানি কমিটি’র প্রতিনিধিসহ এ অঞ্চলের ভূক্তভোগী প্রায় ৫ শতাধিক প্রতিনিধি উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

একই রকম সংবাদ সমূহ

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত নানা ভাই বাহিনীর প্রধান জাহাঙ্গীর মোড়ল ওরফে রহমতসহ ১২ সক্রিয়বিস্তারিত পড়ুন

পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

জ্বালানি সংকট মোকাবেলা ও বিদ্যুতের চাহিদা পূরণে সরকার আগামী পাঁচ বছরে ১০বিস্তারিত পড়ুন

  • নিরাপদ খাদ্য নিয়ে কাজ করবে খুলনা-ইতালির মিলান
  • প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ
  • গণভোটে হ্যাঁ ভোট দেবেন, আবার মানবেন না— এটা মুনাফেকি: গোলাম পরওয়ার
  • খুলনার দিঘলিয়া উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
  • চালু হচ্ছে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত ৩ পাটকল, সৃষ্টি হবে ১১ হাজার মানুষের কর্মসংস্থান
  • খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
  • খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা
  • হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা
  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ