মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনার কয়রায় মসজিদের ইমামকে অপমান করায় ইউপি সদস্যকে গণধোলাই

খুলনার কয়রা উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান কোহিনুরকে গণধোলাই দিয়েছে স্থানীয় মুসল্লীরা। ১নং কয়রা গ্রামের আল-হেলাল জামে মসজিদের ইমাম মাওলানা ওয়ালিউল্লাহকে রমজানের তারাবি নামাজের টাকা নিয়ে জনসম্মুখে অপমান করলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার (১৯ এপ্রিল) জুম্মার নামাজ শেষে রমজানের তারাবি নামাজের টাকা ভাগাভাগি নিয়ে ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান কোহিনুর ওই মসজিদের ইমামকে মুসল্লীদের সামনে অপমান-অপদস্ত করে। এতে মুসল্লীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে মুসল্লীরা ওই ইউপি সদস্যকে গণধোলাই দেয়।

স্থানীয় মুসল্লীরা অভিযোগ করে বলেন, মেম্বার কোহিনূর দুশ্চরিত্রের লোক। ঘটনাটি ভিন্ন খাতে নেয়ার জন্য ইউপি সদস্য অপচেষ্টা চালাচ্ছে।

এ ব্যাপারে ইউপি সদস্য মিজানুর রহমান কোহিনুরের নিকট জানতে চাইলে তিনি গণধোলাই এর ঘটনা অস্বীকার করে বলেন, তারাবির টাকা বিগত কয়েক বছর ইমাম সাহেব একাই নেন। ইমাম প্রায়ই সরকার বিরোধী বিভিন্ন বক্তব্য দেন। আমি তার প্রতিবাদ করায় কিছু উচ্ছৃঙ্খল যুবক আমার উপর চড়াও হয়েছে।

এ ব্যাপারে মসজিদের ইমাম মাওলানা ওয়ালিউল্লাহর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমান বলেন, ঘটনা শুনেছি। ওই মসজিদের জুম্মার নামাজ শেষে তারাবির টাকা নিয়ে হট্টগোল হয়েছে। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ ব্যাপারে এখনো কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

ইছামতীর পাড়ে প্রকৃতির মায়াজাল: নতুন রূপে রূপসী দেবহাটা ম্যানগ্রোভ

শীত মৌসুমে সব বয়সী পর্যটকদের মুগ্ধ করতে নতুন সাজে সেজেছে সাতক্ষীরার দেবহাটাবিস্তারিত পড়ুন

এইচএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ

এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর হতাশা নিয়ে পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন হাজার হাজারবিস্তারিত পড়ুন

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের স্বাস্থ্যসেবার মান আরও বাড়িয়ে তা দেশেরবিস্তারিত পড়ুন

  • হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের সময় বেঁধে দিলো মন্ত্রণালয়
  • ‘জয় বাংলা’ বলে গ্রামীণ ব্যাংকে হামলা, অপরাধীদের শাস্তির আহ্বান ড. ইউনূসের
  • বিতর্কিত ব্যক্তি যেন দেশে ঢুকতে না পারে সেজন্য সতর্ক রয়েছে বিজিবি : ডিজি
  • বহিষ্কৃত ৮০-৮৫ নেতাকে দলে নিচ্ছে বিএনপি, এই তালিকায় থাকতে পারেন যারা
  • চলছে ফ্যামিলি কার্ডের শুমারি, হাতের কাছে রাখবেন যেসব কাগজপত্র
  • নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রী
  • শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের
  • ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী
  • নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন
  • ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
  • প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম
  • নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর