সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘কোহলির জায়গায় থাকলে আমি বিয়েই করতাম না, এবার ওকে লড়তে হবে’

নিজের এতোটা খারাপ সময় কখনোই দেখেননি বিরাট কোহলি।

বিগত তিন বছর টেস্টে সেঞ্চুরির দেখা পাননি তিনি। এরই মধ্যে তিন ফরম্যাটেই অধিনায়কত্ব হারিয়েছেন। বিষয়টি নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক মোটেই ভালো যাচ্ছে না তার।

কোহলি যে কার্যত চাপের মধ্যে আছেন তা দিনের আলোর মতোই পরিস্কার। ভারতীয় দলের সেরা তারকা কেন রান পাচ্ছেন না দীর্ঘদিন সে প্রশ্নে বিশ্লেষক বা সাবেক তারকারা নানা ব্যাখ্যা দিয়েছেন।

তবে এবার কোহলির এই ব্যর্থতার কারণ জানাতে গিয়ে তার ব্যক্তিগত জীবনকে টেনে আনলেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার।

পাক স্পিডস্টার মনে করছেন, কোহলির বিয়ে করাটাই ঠিক হয়নি। দাম্পত্য জীবন কোহলির তার ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলেছে।

কোহলির অবস্থানে তিনি থাকলে নাকি বিয়েই করতেন না বলে মন্তব্য করেছেন শোয়েব।

সম্প্রতি ভারতীয় দৈনিক জাগরণকে দেওয়া সাক্ষাৎকারে শোয়েব আখতার বলেছেন, ‘কোহলি ৬-৭ বছর ভারত দলকে নেতৃত্ব দিয়েছে। আমি কখনও ওর অধিনায়কত্বের পক্ষে ছিলাম না। আমি চেয়েছিলাম কোহলি ব্যাটিংয়ে ফোকাস করে সেঞ্চুরি করতে থাকুক। কোহলির জায়গায় থাকলে আমি বিয়েই করতাম না। আমি রান করে যেতাম আর ক্রিকেট উপভোগ করতাম। ক্রিকেটে ১০-১২ বছর একদম অন্যরকম একটা সময়। ফিরে আসে না আর। আমি বলছি না যে, বিয়ে করা খারাপ। যখন কেউ ভারতের হয়ে খেলে, তখন তার জীবন উপভোগ করার মতো সময় কমই থাকে। ভক্তরা কোহলির জন্য পাগল। বিগত ২০ বছর ধরে যে ভালবাসা ও পেয়ে আসছে, ওর সেটা ধরে রাখা উচিত ছিল।’

সাবেক গতিতারকা আরো বলেন, ‘আমি মনে করি অবশ্যই বিয়েটা কোহলির জন্য চাপ। তার কেরিয়ারে এটি প্রভাব ফেলেছে। পরিবারের থেকে চাপ থাকে, সন্তানের জন্য চাপ থাকে। এমনিই ক্রিকেটারদের কেরিয়ার ছোট। ১৪-১৫ বছরের মধ্যে পাঁচ-ছয় বছরই শীর্ষে থাকা যায়। কোহলি সেই সময় পার করে এসেছে। এবার ওকে লড়তে হবে।’

দল হারলেও কোহলি ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন ইতোমধ্যে। সদ্যসমাপ্ত ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৬৫ রানের ইনিংস খেলেছেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২

ভারতের ওড়িশার উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে পানামার পতাকাবাহীবিস্তারিত পড়ুন

জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে রয়েছেন আট প্রার্থী। বিশ্বের প্রধান শক্তিগুলো প্রার্থীবিস্তারিত পড়ুন

তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে প্রত্যাহার করল ভারত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর সেটিবিস্তারিত পড়ুন

  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার
  • ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও
  • মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭
  • হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল
  • লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার
  • ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী