বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গরুর কালাভুনা তৈরি করুন সরিষার তেলে

গরুর মাংসের নাম শুনলে জিভে জল আসে না এমন মানুষ কমই আছে। এই লোভনীয় জিনিস যে ভাবে রান্না হোক না কেনো তাতেই ভালো লাগে। তবে কখনো কি সরিষার তেল দিয়ে গরুর মাংস ভুনা খেয়েছেন?
না খেয়ে থাকলে আজই তৈরি করে ফেলুন।

সরিষার তেল দিয়ে যেকোনো খাবারের স্বাদটাই একটু আলাদা হয়। আর স্বাস্থ্যের জন্যও খুব ভালো। চলুন তবে জেনে নেয়া যাক সরিষার তেল দিয়ে গরুর মাংস ভুনার রেসিপিটি-

উপকরণ

১। গরুর মাংস ২ কেজি
২। টকদই আধা কাপ
৩। দারুচিনি আস্ত ২টি
৪। এলাচ ৫টি ছোট
৫। স্টার আনিস ২টি
৬। কালো এলাচ ১টি
৭। গোলমরিচ আস্ত কয়েকটি
৮। তেজপাতা বড় ২-৩টি
৯। হলুদ গুঁড়া ১ চা চামচ
১০। মরিচ গুঁড়া ৩ চা চামচ
১১। ধনে গুঁড়া ১ চা চামচ
১২। জিরা গুঁড়া ১ চা চামচ
১৩। আদা ও রসুন বাটা আধা কাপ
১৪। পেঁয়াজ কুচি বড় ২টি
১৫। গরম মসলার গুঁড়া ১ চা চামচ
১৬। লবণ স্বাদমতো
১৭। সরিষার তেল পরিমাণমতো
১৮। বেরেস্তার জন্য পেঁয়াজ কুচি বড় ২টি
১৯। কাঁচা মরিচ ৫-৬টি

পদ্ধতি
প্রথমে টকদই বাদে সব মসলা একসঙ্গে মাখিয়ে আধা ঘণ্টা মেরিনেট করে নিন। এ সময় সরিষার তেলের পরিমাণ হবে ১/৩ কাপ। এবার প্যানে মসলাসহ মাংস ঢেলে অল্প আঁচে বসিয়ে দিন। ৫ মিনিট পরপর নাড়তে হবে মাংস। ১০ মিনিট পর টকদই দিয়ে নেড়ে দিন। একটু পরেই দেখবেন মাংস থেকেই অনেক পানি বের হচ্ছে। আলাদা পানি দিতে হবে না। আঁচ অবশ্যই কম দিয়ে রাখবেন। যাতে ঘণ্টাখানেক পানি থাকে মাংসে।

একঘণ্টা পর দেখবেন মাংস অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার আঁচটা বাড়িয়ে অল্প করে পানি দেবেন আর নাড়তে থাকবেন। মসলা পুড়বে না কিন্ত রং কালো হবে মাংস কষানোর জন্য।

এই পদ্ধতি অনুসরণ করুন আরো আধাঘণ্টা। বারবার অল্প পানি দিন ও নাড়তে থাকুন। দেখবেন কালো রং চলে এসেছে। এবার অন্য প্যানে সরিষার তেলে পেঁয়াজ ও কাঁচা মরিচ বেরেস্তা করে নিন। তারপর বেরেস্তা মাংসের মধ্যে তেলসহ ঢেলে দিন। এবার আরও ১০ মিনিট কষাতে হবে। সবশেষে জিরা ও জায়ফল গুঁড়া ছড়িয়ে ৫ মিনিট নেড়ে নামিয়ে নিন। ব্যস তৈরি হয়ে যাবে কালাভুনা।

একই রকম সংবাদ সমূহ

অনলাইনে নতুন স্ক্যাম, ৫ ভুলে খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট

অনলাইন ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ডিজিটাল লেনদেনের ব্যবহার যত বাড়ছে,বিস্তারিত পড়ুন

এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ১৫ বছরের মেয়াদ শেষ হওয়ার পর তা নবায়ন করাবিস্তারিত পড়ুন

পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি

বাংলাদেশের সাধারণ পাসপোর্টে যুক্ত করা হচ্ছে জুলাই শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুরবিস্তারিত পড়ুন

  • সঞ্চয়পত্রের মুনাফায় পরিবর্তন আসছে না
  • ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা
  • হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?
  • মা-বাবাকে ভুলিয়ে দেওয়া ‘সফলতা’ প্রয়োজন নেই : আহমাদুল্লাহ
  • ১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী
  • নবম পে স্কেল: বেসিকের হাফ বেতনে কোন গ্রেডে কত বাড়ছে
  • পাসপোর্টে ফিরছে ‘ইসরায়েল ব্যতীত’ শর্ত, বাদ যাচ্ছে টুঙ্গিপাড়ার সমাধিসৌধ
  • ঋণগ্রস্ত ব্যক্তি কী কোরবানি দিতে পারবেন?
  • গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ করা যাবে না : হাইকোর্ট
  • প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড হবে ‘গেম-চেঞ্জার’
  • এসি ২৪ না ২৬ ডিগ্রি, কত তাপমাত্রায় বিদ্যুৎ বিল কম
  • এক হাসিতে বিশ্বজয়, ট্রাকের হেলপার থেকে স্কুলের বারান্দায়