মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জামালপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে প্রাণ গেলো ৩ ব্যক্তির

জামালপুরের মেলান্দহে একটি ট্রাক ও একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে এক সঙ্গে তিন যুবক নিহত হয়েছেন। এরা তিনজনই গ্রামীণফোনে চাকরি করতেন।

দেওয়ানগঞ্জে গ্রামীণফোন টাওয়ারে কাজ করে অফিসে ফেরার পথে রোববার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কে মালঞ্চ বেতমারী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে গিয়ে তিনজনই ঘটনাস্থলে মারা যান।

এরা হলেন: গ্রামীণফোনের গার্ড শাহ্ আলম (৩৫), বাড়ি শহরের বিয়ারা পলাশ ঘর এলাকায়, পাওয়ার টেকনিশিয়ান চঞ্চল বর্মন (২৭), কুড়িগ্রামের উলিপুর উপজেলার নারিকেল বাড়ি এলাকার বাসিন্দা ও গাড়িচালক কাজল (৩৫), বাড়ি সদর উপজেলার নান্দিনার শ্রীপুর এলাকায়।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, মেলান্দহ উপজেলার মালঞ্চ (বেতমারী) এলাকায় দেওয়ানগঞ্জগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে বিপরীতমুখী একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপভ্যানে থাকা তিন সহকর্মীর মৃত্যু হয়।

পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা তিনজনের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

সরকার পাঁচ বছর থাকবে, এটা মেনে রাজনীতি করা উচিত: তথ্য উপদেষ্টা

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবে, এটি মেনে নিয়েই রাজনীতি করাবিস্তারিত পড়ুন

অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নিলে রুট পারমিট ক্যানসেল করা হবেবিস্তারিত পড়ুন

  • কিলোমিটারপ্রতি যত বাড়লো বাসভাড়া
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • একযোগে পুলিশের ৩১ কর্মকর্তার বদলি ও পদায়ন
  • বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
  • প্রভিডেন্ট ফান্ড নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর
  • কর্মস্থলে অনুপস্থিত, ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী