গাবতলীতে ট্রলারডুবি, ৪ জনের মরদেহ উদ্ধার


রাজধানীর আমিনবাজারে কয়লার ঘাটে তুরাগ নদে যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় আরও একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তিন শিশু ও এক নারী রয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন ৬ জন। তাদেরকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। জীবিত উদ্ধার করা হয়েছে ৮ জনকে।
স্থানীয়রা বলেন, প্রথমে ধাক্কা লাগে, এরপর ট্রলারের ওপর দিয়েই বাল্কহেডটা চলে যায়। এতে ট্রলারটি ডুবে যায়। আর দেখা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (৯ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে গাবতলীর তুরাগ নদে কয়লারঘাট এলাকার ল্যান্ডিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। ট্রলারটি যাত্রী পারাপারের সময় ডুবে যায় বলে জানা গেছে।
এ পর্যন্ত যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুটি শিশু ও এক নারী রয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন ৭ জন। তাদেরকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস।
৮ জনকে জীবিত উদ্ধারের বিষয় নিশ্চিত করেছে প্রশাসন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

কলারোয়া উপজেলার ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বাষিক পুষ্টিবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জবিস্তারিত পড়ুন


