সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চট্টগ্রাম বিমানবন্দরে ৮০ পিস স্বর্ণের বারসহ সিভিল এভিয়েশনের কর্মচারী আটক

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে স্বর্ণের বারসহ সিভিল এভিয়েশনের মো. বেলাল নামের এক কর্মচারীকে আটক করা হয়েছে।

বিমানবন্দরের গোয়েন্দা সংস্থার গোপন খবরের ভিত্তিতে স্বর্ণের বড় চালানসহ তাকে আটক করা হয়। তার কাছ থেকে ৯ কেজি ২৮০ গ্রাম ওজনের স্বর্ণ জব্দ করা হয়েছে।

শনিবার সকালে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে চালানটি আসে।

স্বর্ণের বড় চালান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান।

বিমানবন্দর সূত্র জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৮টায় বিজি-১৪৮ ফ্লাইটটি অবতরণ করে। খবর পেয়ে এনএসআই ও শুল্ক গোয়েন্দারা ৮০ পিস স্বর্ণের বারসহ সিভিল অ্যাভিয়েশনের সিকিউরিটি বেলালকে আটক করে। বেলাল ওই স্বর্ণগুলো বিমানবন্দর থেকে বাইরে বের করতে মোটা অংকের টাকা লেনদেন করেন। উদ্ধার হওয়া ৯ কেজি ২৮০ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ৫ কোটি ৩৫ লাখ টাকা।

এ ঘটনায় সিএমপির পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান বিমানবন্দর কাস্টমসের একজন কর্মকর্তা।

একই রকম সংবাদ সমূহ

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিনবিস্তারিত পড়ুন

প্রতি লিটারে জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জবিস্তারিত পড়ুন

  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: রেল প্রতিমন্ত্রী
  • বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী
  • নতুন সংবিধানের মধ্যে যাওয়ার কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ
  • বাণিজ্য-বিনিয়োগে বাংলাদেশের অন্যতম বড় অংশীদার চীন: ইসমাইল জবিউল্লাহ
  • হত্যার পরদিন অপ্রতিমের মা ড. নাহিদার সঙ্গে দেখা করে খুনিরা
  • অপ্রতিম হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার, তারা অপরাধ স্বীকার করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র সচিব
  • ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ‘বিচ্ছিন্ন ঘটনা’: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপ্রতিমকে হত্যার লোমহর্ষক বর্ণনা উঠে এল আসামিদের জবানবন্দিতে