বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গৃহকর্মী নিয়োগে নতুন নিয়ম সৌদি আরবের

গৃহকর্মী নিয়োগের নতুন চুক্তিতে বাধ্যতামূলক বিমা করার নিয়ম কার্যকর করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব।

দেশটির শ্রম বাজার নিয়ন্ত্রণের অংশ হিসেবে বৃহস্পতিবার থেকে নতুন এই নিয়ম কার্যকর করা হয়েছে।

সৌদির মানবসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন এই নিয়ম গৃহকর্মী নিয়োগ চুক্তির প্রথম দুই বছরের জন্য প্রযোজ্য হবে। চুক্তির দুই বছর পর নিয়োগকর্তার জন্য বীমা কার্যকরের বিষয়টি ঐচ্ছিক হবে।

নতুন নিয়ম কিছু ক্ষেত্রে গৃহকর্মী এবং নিয়োগকর্তার জন্য ক্ষতিপূরণ সুরক্ষিত করতে সহায়ক হবে। দেশটির মন্ত্রণালয় বলেছে, নিয়োগকর্তা গৃহকর্মীর অনুপস্থিতি, পলায়ন, মৃত্যু বা পঙ্গুজনিত রোগের কারণে শারীরিক অক্ষমতার ক্ষেত্রে ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হবেন।

দেশটির সরকারি একটি প্ল্যাটফর্মের মাধ্যমে গৃহকর্মীদের বিমা সংক্রান্ত কার্যক্রম তত্ত্বাবধান করা হবে। দুর্ঘটনার ফলে সম্পূর্ণ বা আংশিক শারীরিক অক্ষমতার জন্য ক্ষতিপূরণ বা নিয়োগকর্তার মৃত্যুর কারণে মজুরি এবং অন্যান্য আর্থিক পাওনা পরিশোধে নিয়োগকর্তার ব্যর্থতার ক্ষেত্রে গৃহকর্মীর অধিকার রক্ষাই এই পরিষেবার লক্ষ্য।

সম্প্রতি অভ্যন্তরীণ শ্রমবাজার নিয়ন্ত্রণে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে সৌদি আরবের শ্রম কর্তৃপক্ষ। এই লক্ষ্যে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় নিয়োগের আবেদন এবং নিয়োগকর্তা ও শ্রমিকের মধ্যে চুক্তিভিত্তিক সম্পর্কসহ গৃহকর্মীদের অধিকার, কর্তব্য ও ভিসাপ্রাপ্তি সম্পর্কে জানতে সাহায্য করার জন্য মুসানেদ নামের একটি প্ল্যাটফর্ম চালু করেছে।

দেশটির এই মন্ত্রণালয় বলেছে, সরকারি নিয়োগের প্ল্যাটফর্ম হওয়ায় মুসানেদের মাধ্যমে গৃৃহকর্মী নিয়োগের চুক্তির কাজ সম্পন্ন করতে হবে।

এর আগে, গত বছরের অক্টোবরে সৌদি আরবের কর্তৃপক্ষ অধিকার সংরক্ষণ প্রচেষ্টার অংশ হিসেবে গৃহকর্মীদের নিয়োগের ক্ষেত্রে নতুন কিছু শর্ত যুক্ত করে। এতে গৃহকর্মীর সর্বনিম্ন বয়স ২১ বছর নির্ধারণ করা হয়।

সূত্র: গালফ নিউজ, এসপিএ।

একই রকম সংবাদ সমূহ

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতির শোক

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোকবিস্তারিত পড়ুন

নেপালে ভয়াবহ বন্যা: হঠাৎ এত পানি এলো কোথা থেকে?

ভয়াবহ আকস্মিক বন্যায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে নেপালের অন্তত তিনটি জেলা। স্থানীয় সময়বিস্তারিত পড়ুন

বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার

সরকারিভাবে কোনো ধরনের খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েেশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়াবিস্তারিত পড়ুন

  • নেপালে দীর্ঘ হচ্ছে লাশের সারি, দেড়শ ছাড়াল নিহতের সংখ্যা
  • নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক
  • নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৯৫, নিখোঁজ ৪০৩
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • যুক্তরাষ্ট্রে কাজের ভিসায় বড় ধাক্কার শঙ্কা, বেশি বিপাকে পড়বেন যারা
  • হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি
  • বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২
  • জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী
  • তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে প্রত্যাহার করল ভারত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়