বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গ্রাম বাংলার ঐতিহ্য নৌকাবাইচ প্রতিযোগিতা কেশবপুরের ত্রিমোহিনী কপোতাক্ষ নদে

মাঝি-মল্লাদের মারো টান হেইয়ো, জিতেই যাবে হেইয়ো, এসব আওয়াজ আর হাজার হাজার দর্শকের আনন্দ উচ্ছাসের মধ্যদিয়ে যশোরের কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নে অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা দর্শক সারিতে বসে উপভোগ করলেন কেশবপুর উপজেলার ১নম্বর ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আনিছুর রহমান।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রথমেই পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা, ঈদ মোবারক ‘গ্রাম বাংলার ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারও মানুষের উপস্থিতি প্রমাণ করে; মানুষ এসব গ্রামীণ সংস্কৃতি দেখতে চাই। নৌকা বাইচের ঐতিহ্য টিকিয়ে রাখতে ও মানুষকে আনন্দ দিতে আমাদেরকে এগিয়ে আসতে হবে।’ ঈদ উপলক্ষে স্থানীয় যুবকদের এমন আয়োজনকে সাধুবাদ জানান তিনি।

গত সোমবার(১১জুলাই) বিকেলে কপোতাক্ষ নদের কেশবপুরের ত্রিমোহিনী অংশে উপজেলার ত্রিমোহিনী মোহনা খেলাঘর আসরের উদ্যোগে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। নৌকা বাইচ দেখার জন্য নদের দু’পাড়ে হাজারও মানুষের ছিল উপচে পড়া ভিড়।

নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন স্থান থেকে আসা ৭টি দল অংশগ্রহণ করে। কপোতাক্ষ নদের আড়ু মাথা থেকে ত্রিমোহিনী বাজারের সাঁকো পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার নদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাশিয়াডাঙ্গা দল। দ্বিতীয় হয়েছে কেশবপুরের গোপসানা ও তৃতীয় স্থান অধিকার করে সাগরদাঁড়ি দল।

ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ওবায়দুর রহমানের সভাপতিত্বে নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আনিছুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের সদস্য হারুন অর রশিদ, আনারুল ইসলাম, মোহনা খেলাঘর আসরের আহ্বায়ক হারুন অর রশিদ, আলামিন হোসেন, আবুল বাশার, সনজিৎ দত্ত, গ্রাম পুলিশ মুনজুর রহমান প্রমুখ।

নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে আসা তালা উপজেলার আলমগীর হোসেন বলেন, আমিসহ অনেক বন্ধু এক সঙ্গে নৌকা বাইচ দেখতে আসছি। নৌকা বাইচ দেখতে পেরে আমার ঈদের আনন্দ পরিপূর্ণ হয়েছে। আয়োজকদের আমাদের বন্ধু মহলের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন।

ত্রিমোহিনী মোহনা খেলাঘর আসরের আহ্বায়ক হারুন অর রশিদ বলেন, গ্রামীণ ঐতিহ্য টিকিয়ে রাখতে ও ঈদ-উল-আযহা উপলক্ষে মানুষকে আনন্দ দিতে কপোতাক্ষ নদে নৌকা বাইচ প্রতিযোগিতার এ আয়োজন।

একই রকম সংবাদ সমূহ

কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ

গভীর রাতে নির্মাণাধীন বাড়িতে হামলা চালিয়ে পাকা দেয়াল ভাঙচুর ও বিপুল পরিমাণবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

  • যশোরে জামায়াত-বিএনপিসহ ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল
  • যশোরের ৬ আসনের মধ্যে তিনটিতেই বিএনপির প্রার্থী পরিবর্তন
  • ১৭ বছর পর কেশবপুরে শ্রাবণ : কেশবপুরে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা
  • কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
  • কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
  • কেশবপুরের কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জীর পিতার মৃত্যুতে গভীর শোক
  • কেশবপুরে জুলাই শহীদ দিবস পালিত
  • কেশবপুর হাসপাতালে ভ্যাকসিন নিয়ে হাজির মানবিক ইউএনও
  • মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ
  • মনিরামপুরে বাল্যবিবাহ প্রতিরোধে অ্যাডভোকেসি সভা